চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ওয়াংখেড়েতে আজ সিংহের মুখোমুখি টাইগাররা

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিশ্বকাপে আজ মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। দুই দলই চারটি করে ম্যাচ খেলেছে। তার মধ্যে দক্ষিণ আফ্রিকা তিনটিতে জিতেছে। নেদারল্যান্ডসের কাছে হেরেছে। অন্যদিকে প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারালেও শেষ তিন ম্যাচে লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ। আজকের ম্যাচে হারলে বিশ্বকাপ থেকে টাইগারদের ছুটি কার্যত নিশ্চিত হয়ে যাবে। শক্তির নিরিখে প্রোটিয়ারা টাইগারদের তুলনায় এগিয়ে থাকলেও চলতি বিশ্বকাপে যেভাবে অঘটন ঘটে চলেছে তাতে আজকের ম্যাচে সিংহবাহিনী নাকি ব্যাঘ্রবাহিনী জেতে তা আগাম বলা সম্ভব নয়। চার বছর আগে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে চমকে দিয়েছিলেন তামিম ইকবালরা। সেই হারের বদলা নিতে মুখিয়ে রয়েছেন রাচিন রবীন্দ্ররা।    

আগের ম্যাচে ইংল্যান্ডকে উড়িয়ে দেওয়ার পরে বাংলাদেশের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা দলে কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। অধিনায়ক টেম্বা বাভুমাকে দলের বাইরে রেখে নামতে পারে প্রোটিয়ারা। অন্যদিকে বাংলাদেশ দলে ফিরছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। চোটের অছিলায় আগের দুই ম্যাচ তিনি খেলেননি। সোমবার ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনেও হাজির হয়েছিলেন টাইগার অধিনায়ক। তবে সুস্থ না হওয়ায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও আজকের ম্যাচে মাঠে নামা হচ্ছে না তাসকিন আহমেদের।

পরিসংখ্যান বলছে মুখোমুখি সাক্ষাতকারে টাইগারদের তুলনায় এখনও পর্যন্ত এগিয়ে দক্ষিণ আফ্রিকা। একদিনের ক্রিকেটে দুই দল এখনও পর্যন্ত মোট ২৪ বার মুখোমূখি হয়েছে দুই দল। তার মধ্যে দক্ষিণ আফ্রিকা জিতেছে ১৮ বার। আর বাংলাদেশ জয়ী হয়েছে মাত্র ৬টি ম্যাচে। তবে নিরপেক্ষ মাঠে লড়াইয়ে বাংলাদেশ এগিয়ে। মোট তিনবার নিরপেক্ষ মাঠে মুখোমুখি হয়েছে দুই দল। দু’বার জিতেছে টাইগাররা। একবার জিতেছে প্রোটিয়ারা।

বিশ্বকাপের আসরে অবশ্য দুই দলের টক্কর যথেষ্টই চমকপ্রদ। মোট চার বার মুখোমুখি হয়েছে দুই দল। দু’বার জিতেছে দক্ষিণ আফ্রিকা। আর দু’বার জিতেছে বাংলাদেশ। প্রথমবার ২০০৩ সালে মুখোমুখি হয়েছিল দু’দল। ওই ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতেছিল ১০ উইকেটে। ২০০৭ সালের সাক্ষাতে বাংলাদেশ জয়ী হয়েছিল ৬৭ রানে। ২০১১ সালে ফের দুই দল মুখোমুখি হয়। সেবার দক্ষিণ আফ্রিকা ২০৬ রানে জয়ী হয়েছিল। শেষ সাক্ষাত হয়েছিল গত বিশ্বকাপে। সেবার বাংলাদেশ জিতেছিল ২১ রানে।

Published by:

Share Link:

More Releted News:

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

মুম্বই শিবিরে দুঃসংবাদ! আগামী কয়েকটি ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রোহিত শর্মা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ