ডি কক-ডুসেনের জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড়ে প্রোটিয়ারা

Share:

নিজস্ব প্রতিনিধি, পুণে: উড়ন্ত প্রোটিয়াদের সামনে সত্যিই উড়ে গেলেন কিউরা। বুধবার পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে কিউই বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন প্রোটিয়া ব্যাটাররা। কুইন্টন ডি কক ও রাশি ভ্যান ডার ডুসেনের জোড়া শতরানের সুবাদে রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে চার উইকেট হারিয়ে ৩৫৭ রান তুলেছে টেম্বা বাভুমা বাহিনী।

এদিন টসে জিতে প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। সতর্কভাবেই খেলতে শুরু করেন দুই প্রোটিয়া ওপেনার টেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক। নবম ওভারে বল করতে এসে বাভুমাকে (২৪) ফিরিয়ে দক্ষিণ আফ্রিকা শিবিরে প্রথম ধাক্কা দেন ট্রেন্ট বোল্ট। মনে হচ্ছিল, প্রথম পওয়ার প্লে-তে পাওয়া সাফল্যকে হাতিয়ার করে প্রোটিয়াদের চেপে ধরবেন কিউই বোলাররা। কিন্তু কোথায় কী? দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে নিউজিল্যান্ড বোলারদের সামনে প্রতিরোধের পাহাড় গড়ে তোলেন কুইন্টন ডি কক ও রাশি ভ্যান ডার ডুসেন। দুজনের নির্দয় আক্রমণে দিশেহারা হয়ে পড়েন ম্যাট হেনরি-টিম সাউদির মতো বোলাররা। চলতি বিশ্বকাপে নিজের চতুর্থ শতরান তুলে নিয়ে কুমার সঙ্গকারার ২০১৫ সালে গড়া রেকর্ড ভেঙে দেন ডি কক।

শেষ পর্যন্ত দ্বিতীয় উইকেটে ২০০ রান যোগ হওয়ার পরে ডি কককে ফিরিয়ে দেন টিম সাউদি। কিন্তু ততক্ষণে যা সর্বনাশ হওয়ার তা হয়ে গিয়েছে। ডি কক ফিরতেই তাণ্ডব চালাতে শুরু করেন ডুসেন। জেমস নিশাম-রাচিন রবীন্দ্রদের তুলোধনা করে চলতি বিশ্বকাপে নিজের দ্বিতীয় শতরান তুলে নেন। ডেভিড মিলারের সঙ্গে জুটি বেঁধে দলকে ৩০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। ৪৫ ওভার পেরিয়ে যাওয়ার পরে হাত খুলে খেলতে থাকেন ডেভিড মিলারও। শেষ পর্যন্ত ৪৮ তম ওভারের প্রথম বলে বিধ্বংসী ডুসেনকে থামান টিম সাউদি। আউট হয়ে সাজঘরে ফেরার আগে ৯টি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে ১১৮ বলে ১৩৩ রান করেছেন ডুসেন। তৃতীয় উইকেটে মাত্র ৪৩ বলে ৭৮ রান তুলে নেয় প্রোটিয়ারা। ডুসেন ফিরে যাওয়ার পরে চতুর্থ উইকেটে জুটি বেঁধে ১৬ বলে ৩৫ রান যোগ করেন ডেভিড মিলার ও হাইনরিখ ক্লাসেন। ২৯ বলে অর্ধশতরানে পৌঁছনোর পরেই সাজঘরে ফেরেন মিলার (৫৩)।   

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার