লজ্জা! দক্ষিণ আফ্রিকার কাছে ২২৯ রানে হারল ইংল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ফের লজ্জার হার গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। শনিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে ২২৯ রানে হার স্বীকার করতে হল জস বাটলার বাহিনীকে। চোট সারিয়ে বিশ্বকাপে প্রথম খেলতে নামা ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকসও দলকে ভরাডুবির হাত থেকে বাঁচাতে পারেননি। ইংল্যান্ডের জয়ে সর্বাধিক রানের পার্টনারশিপ গড়েছেন গাস আটকিনসন ও মার্ক উড (৭০ রান)। 

টসে জিতে এদিন প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। কিন্তু তাঁর ওই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়েই দাঁড়াল। শুরুতে রেজা হেনড্রিকস এবং শেষে হেইনরিখ ক্লাসেন ও মার্কো জানসেনের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৯৯ রান তোলে প্রোটিয়ারা। ওই রানের পাহাড় তাড়া করতে নেমে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং। তৃতীয় ওভারে জনি বেয়ারস্টোকে (১০) ফিরিয়ে প্রতিপক্ষের শিবিরে প্রথম ধাক্কা দেন লুঙ্গি এনগিডি। সেই ধাক্কা সামলানোর জন্য প্রয়োজন ছিল বড় রানের পার্টনারশিপ। কিন্তু ইংল্যান্ডের নামী-দামী কোনও ব্যাটাররাই জুটি বেঁধে দলকে বিপদ থেকে রক্ষা করতে পারেননি। ডেভিড মালওয়ান (৬), জো রুটদের (২) ভূমিকা ছিল আয়ারাম-গয়ারামের মতো। দুজনকেই সাজঘরের পথ দেখান মার্কো জানসেন। বেন স্টোকসের দিকে তাকিয়ে ছিলেন ইংল্যান্ডের সমর্থকরা। কিন্তু তিনি মাত্র ৮ বলে ৫ রান করে কাগিসো রাবাডার বলে ফিরে যান।

হ্যারি ব্রুক ও ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার সামান্য প্রতিরোধের চেষ্টা করেছিলেন। কিন্তু প্রোটিয়ার বোলারদের বিষাক্ত বোলিং তোপে সেই প্রতিরোধ গুঁড়িয়ে  হয়ে যায়। বাটলার (১৫) এবং ব্রুক (১৭)-দুজনকেই ফিরিয়ে দেন গেরাল্ড কোয়ে‍ৎজে। ১৬ তম ওভারে সেই কোয়ে‍ৎজের শিকার হয়ে ফিরতে হয় আদিল রশিদকে (১০)। ১৬.২ ওভারে কোনও ক্রমে ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় ইংল্যান্ড। পরের বলেই ডেভিড উইলিকে (১২) থামান এনগিডি। নবম  উইকেটে গাস আটকিনসন ও মার্ক উড তাণ্ডব চালিয়ে ৩৩ বলে ৭০ রান যোগ করেন। ২২তম ওভারে কেশব মহারাজ এসে বিধ্বংসী আটকিনসনকে (২১ বলে ৩৫) থামান। চোটের কারণে ব্যাট করতে পারেননি রিচি তোপলে। শেষ পর্যন্ত ২২ ওভারে ১৭০ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। মার্ক উড ১৭ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন। 

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার