প্রতিভার খোঁজে ফুটবল প্রতিযোগিতার আয়োজন আইএফএ

আগামী ১২ এপ্রিল শিলিগুড়িতে প্রতিযোগিতার উদ্বোধন হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রামবাংলা আর শহরতলী থেকে ভবিষ্যতের তারকা ফুটবলারদের খুঁজে বের করতে উদ্যোগী হল আইএফএ। আর প্রতিভাবানদের খুঁজে আনতে নয়া ফুযটবল প্রতিযোগিতার আয়োজন করছে বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা। আর ওই কাজে আইএফএ’কে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ দফতর এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।

শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক সাংবাদিক সম্মেলনে আইএফএ’র সচিব অনির্বাণ দত্ত জানান, ‘আগামী ১২ এপ্রিল বুধবার থেকে শিলিগুড়িতে শুরু হবে ‘প্রতিভার সন্ধানে’ নামক অনূর্ধ্ব-১৭ ফুটবল প্রতিযোগিতা। রাজ্যের সব কয়টি জেলার দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। মোট সাতটি জেলায় প্রতিযোগিতার আসর বসবে। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ কলকাতায় হতে পারে।’ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে খেলাধুলোকে উ‍ৎসাহ জোগাচ্ছেন এবং খেলোয়াড়দের পাশে দাঁড়াচ্ছেন তারও প্রশংসা করেন আইএফএ সচিব।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আইএফএ -এর উদ্যোগকে স্বাগত জানিয়ে রাজ্য সরকার যাবতীয় সহযোগিতা করবে বলে আশ্বাস দেন। প্রতিযোগিতা থেকে বাছাই করা প্রতিভাবান খেলোয়াড়দের যাতে সারা বছর প্রশিক্ষণ দেওয়া যায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও আইএফএ-কে অনুরোধ জানান ক্রীড়ামন্ত্রী।

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির