আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

Share:

নিজস্ব প্রতিনিধি: আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওডিআই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন বিরাট কোহলি। এই খবরে মন ভেঙেছে ক্রিকেট প্রেমীদের। টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে ইতিমধ্যেই অবসর নেওয়া এই ডানহাতি ব্যাটসম্যান ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে ফেরার লক্ষ্য নিয়েছিলেন। তবে চোটের কারণে তিনি খেয়েছেন বড় ধাক্কা। তাঁর পরিবর্তে কে খেলবেন এই নিয়ে চলছিল চর্চা। শনিবার (৬জুন) সেই জল্পনার অবসান ঘটল। বিসিসিআই-এর প্রধান নির্বাচক অজিত আগরকর ঘোষণা করেছেন কোহলির বদলে ভারতের হয়ে খেলবেন তরুণ ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল।

সদ্য সমাপ্ত আইপিএল ফাইনালে গুজরাত টাইটানসের বিরুদ্ধে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ক্রিকেটার বিরাট কোহলি। তাঁর জায়গায় উঠে এসেছিল রুতুরাজ গায়কোয়াড়ের নাম। তবে তাঁকে বাছেনি নির্বাচক কমিটি। বিরাটের জায়গায় যশস্বী জয়সওয়ালকে যোগ্য বলে মনে করা হয়েছে। ঈশান কিশান ওডিআই দলে ফেরার পর জয়সওয়ালকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওডিআই ম্যাচে জয়সওয়াল একটি সেঞ্চুরি করেছিলেন। যশস্বী এখন পর্যন্ত  ৪টি ওডিআইতে ১৭১ রান করেছেন। বর্তমানে তিনি টি-টোয়েন্টি দলের অংশ নন। ২০২৩ সালে অভিষেকের পর থেকে যশস্বী টেস্ট ক্রিকেটে নিয়মিত খেলছেন।   

সূত্রের খবর, চোটের জন্য বিরাটের অস্ত্রোপচারের প্রয়োজন হবে না। তবে এই  চোট সারতে প্রায় ছয় সপ্তাহ সময় লাগবে।  মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের বিখ্যাত অর্থোপেডিক সার্জন ডঃ দিনশ পরদিওয়ালারের নরজদারিতে চিকিৎসা চলছে বিরাটের। তিনিই সবটা খতিয়ে দেখছেন। চোট থেকে পুরোপুরি সেরে না উঠলে বিরাট ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজও মিস  করতে পারেন।  

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

ঠাকুর দেখার ফাঁকে জমিয়ে খাওয়াদাওয়া, কলকাতার সেরা ফিশ রোল পাবেন কোথায়?

পুজোয় অতিথিদের চমক দিতে চান? অল্প উপকরণে চটজলদি বানান কাঁচা পেঁপের বরফি

প্যান্ডেল হপিংয়ের সময় ভিড়ে বিপত্তি এড়াতে চান? ব্যাগে ৬ জিনিস না রাখলেই বিপদ

১৭ অক্টোবর তুলা রাশিতে সূর্যের প্রবেশ, ৩ রাশির জাতকদের সুদিন শুরু

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

মেরঠ নীল ড্রাম কাণ্ডে দোষী মুস্কান ও সাহিলকে ফাঁসির সাজা শোনাল আদালত

‘ভাতা নির্ভর নয়, বাংলাকে আত্মনির্ভর হতে হবে’, হলদিয়া থেকে বার্তা শুভেন্দুর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা