এভাবেও ফিরে আসা যায়, ৩৬ বছর পর বিশ্বকাপের টিকিট পেল কানাডা

বিশ্বাস এবং চেষ্টা থাকলে সাফল্য আসবেই। হ্যাঁ, এভাবেও ফিরে আসা যায়।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আজ থেকে ৩৬ বছর আগে ১৯৮৬ সালে শেষবার বিশ্বকাপ ফুটবলের আসরে দেখা গিয়েছিল কানাডাকে। তারপর থেকে এই মেগা টুর্নামেন্টের আসরে আর দেখা যায়নি উত্তর আমেরিকার এই দেশটিকে। কিন্তু বাংলায় একটা প্রবাদ আছে, হাল ছেড়ো না বন্ধু। বিশ্বাস এবং চেষ্টা থাকলে সাফল্য আসবেই। হ্যাঁ, এভাবেও ফিরে আসা যায়। দীর্ঘ তিন যুগ পর ফের বিশ্বকাপে দেখা যাবে কানাডা ফুটবল টিমকে। বাছাই পর্বের ম্যাচে জামাইকাকে ৪-০ ব্যবধানে উড়িয়ে আসন্ন কাতার বিশ্বকাপের টিকিট চূড়ান্ত করেছে কানাডা।

শুধু তাই নয়, বিশ্বকাপ কোয়ালিফায়ারের গ্রুপ টেবিলে সবার ওপরে শেষ করেছে আমেরিকা মহাদেশের এই দলটি। যেটা থেকেই বোঝা যাচ্ছে যে, বিশ্বকাপে খেলার জন্য কতটা মরিয়া এবং উদগ্রীব হয়ে রয়েছেন তারা। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের পর ফের একটা বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়ে রীতিমতো রীতিমতো সেলিব্রেশনে মাতেন কানাডার ফুটবলার থেকে শুরু করে সাপোর্ট স্টাফরা। 

কানাডার হয়ে গোলগুলি করেন কাইল ল্যারিন, তাজোন বুকানান, জুনিয়র হয়লেট। আর একটি আত্মঘাতী গোল হয়। এদিন কানাডিয়ানদের সামনে দাঁড়াতেই পারেনি জামাইকার ফুটবলাররা। প্রথমার্ধেরই দুই গোলে পিছিয়ে পড়ে তারা। এরপর দ্বিতীয়ার্ধে আরও দু’টি গোল হজম করে বসে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এই দেশটি। 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট