রাজকোটেও টস জিতল ভারত, ১৪ মাস বাদে দলে শামি

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। মঙ্গলবার (২৮ জানুয়ারি) টসে জিতেছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। এ নিয়ে সিরিজের তিন ম্যাচেই টসে জয়ী হলেন তিনি। টসে জিতে আগের দু্ই ম্যাচের মতোই ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। আর এদিনের ম্যাচের মধ্যে দিয়েই দীর্ঘ ১৪ মাস বাদে ফের ভারতের জার্সি গায়ে ২২ গজে প্রত্যাবর্তন ঘটছে মহম্মদ শামির। আগের দুই ম্যাচে বল হাতে ইংল্যান্ডের ব্যাটারদের কাছে ত্রাস হয়ে দাঁড়ানো আরশদীপ সিংহকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর জায়গাতেই খেলছেন শামি।

চলতি টি টোয়েন্টি সিরিজে ভারতের বিরুদ্ধে পাঁচটি ম্যাচ খেলবেন জস বাটলাররা। গত ২২ জানুয়ারি ইডেনে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার কাছে সাত উইকেটে হার শিকার করতে হয়েছিল ইংরেজদের। প্রথমে ব্যাট করে ১৩২ রানে গুটিয়ে গিয়েছিল ইংলিশরা। একমাত্র বুক চিতিয়ে লড়াই করেছিলেন অধিনায়ক জস বাটলার। তিনি ৬৮ রান করেছিলেন। জবাবে ব্যাট করতে নেমে ৪৩ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় লক্ষ্যে পৌঁছে গিয়েছিলেন সূর্যকুমার যাদবরা। বিধ্বংসী ব্যাটিং করেছিলেন টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার অভিষেক শর্মা।

এর পর শনিবার (২৫ জানুয়ারি) চেন্নাইতে সিরিজের দ্বিতীয় ম্যাচেও টিম ইন্ডিয়ার কাছে হার স্বীকার করতে হয়েছিল জস বাটলারদের। মূলত তিলক বর্মার অসাধারণ ইনিংসের জেরেই ২ উইকেটে জিতেছিল টিম ইন্ডিয়া। মঙ্গলবারের ম্যাচ মূলত ইংল্যান্ডের কাছে বাঁচা-মরার লড়াই। জিতলে সিরিজ জয়ের আশা থাকবে। আর হারলে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ খোয়াতে হবে।

ভারতের প্রথম একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, রমনদীপ সিংহ, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, বরুণ চক্রবর্তী ও মহম্মদ শামি।

ইংল্যান্ডের প্রথম একাদশ: জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন,  জেমি ওভারটন, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, আদিল রশিদ, জেমি স্মিথ এবং মার্ক উড।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর