রাজকোটে টস হেরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নামছে শুভমনরা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথম ম্যাচে জিতলেও রাজকোটে টস হারলেন অধিনায়ক শুভমন গিল। অন্যদিকে নিউজিল্যান্ডের অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন । ভদোদরার কোটাম্বি স্টেডিয়ামে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ODI সিরিজের প্রথম ম্যাচে টিম ইন্ডিয়া ৪ উইকেটে জিতেছে।  

ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ODI সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ রাজকোটে  হচ্ছে। নিউজিল্যান্ড টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। এই খেলায় ভারতীয় দল একটি পরিবর্তন করেছে। ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে নিতীশ রেড্ডিকে প্রথম একাদশে রাখা হয়েছে।  

আরও পড়ুন: ফিফা বিশ্বকাপের উন্মাদনার মাঝেই ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা, বিপাকে আফ্রিকার দুই দেশ

ভারতের প্রথম একাদশ

শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক) রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ কৃষ্ণ। 

নিউজিল্যান্ডর  প্রথম একাদশ  

ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, উইল ইয়ং, হেরিল মিচেল, মিচেল হে (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), ক্রিশ্চিয়ান ক্লার্ক, কাইল জেমিসন, জ্যাক ফোকস, জেডেন লেনক্স।

প্রথম ম্যাচে নিউজিল্যান্ড ভারতের জন্য ৩০১ রানের লক্ষমাত্রা দিয়েছিল।   ভারত ৪৯ ওভারে সেই রান তুলে জয়লাভ করে।  ড্যারিল মিচেল ৮৪ রানের ইনিংস খেলেন। জবাবে, ভারতের বিরাট কোহলির ৯৩, গিল ৫৬ এবং শ্রেয়স আইয়ারের ৪৯ রান করেন।   বিরাট কোহলি এবং ড্যারিল মিচেল দুজনেই প্রথম ম্যাচে সেঞ্চুরির কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত তা করতে পারেনি। এই ম্যাচে ভারতের লক্ষ্য থাকবে জয়ী হয়ে সিরিজের জয় নিশ্চিত করা। অন্যদিকে নিউজিল্যান্ড প্রাণ দিয়ে চাইবে সিরিজে সমতা ফেরাতে।  

 

তামিলনাড়ুর কারখানায় ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বিপত্তি, বিষাক্ত গ্যাসে মৃত্যু ৩ শ্রমিকের

সন্ধ্যার আড্ডা জমান চিংড়ির পুর ভরা পালং পকোড়া দিয়ে, জানুন রেসিপি

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

পরেশরামের ব্যাগ থেকে উদ্ধার ১১টি মোবাইল, নগদ দু’লক্ষ টাকা!

পাংচার সারাতে গিয়ে বিপত্তি, দুবাইয়ের রাস্তায় ভারতীয় পড়ুয়াকে পিষল বিলাসবহুল গাড়ি

কাশি কমছেই না?হতে পারে অ্যাজমার প্রাথমিক লক্ষণ

কালীঘাটে ঠিক কি ঘটেছিল, তদন্তে নামল লালবাজারের গোয়েন্দা বিভাগ

ভাঙল ‘ধুরন্ধর-২’র রেকর্ড, বক্স অফিসে ৬৫০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T