ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টির বাধা কাটিয়ে শুরু হয়েছে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় একদিনের ম্যাচ। আর ম্যাচ শুরু হতেই বল হাতে কার্যত আগুন ঝরালেন ভারতের পেসাররা। ওয়েলিংটনের হেনরি স্টেডিয়ামে ভারতীয় বোলারদের দাপটে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমন গিল। অন্যদিকে, ব্যাট হাতে শুরু থেকেই বিপাকে পড়ে কিউয়ি শিবির। ৪১ ওভারে  সব উইকেট হারিয়ে মাত্র ১৩৪ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। অর্থাৎ ভারতকে জিততে হলে করতে হবে ১৩৫ রান। গত ম্যাচের থেকে আজ আরও খারাপ খেলেছে মিচেল স্যান্টনারের দল।  প্রথম ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে  রয়েছে ভারত ।   

বৃষ্টির জন্য প্রথম ম্যাচে ডিএলএস (DLS) নিয়মে  ৫ উইকেটে জয় পেয়েছিল ভারত। আজ শনিবার (৭ নভেম্বর) শুরু থেকেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। খেলা শুরুর পর  দ্বিতীয় ওভারেই আকিব নবী টিম সাইফার্টকে শূন্য রানে আউট করেন। তার পরেই আকিব সাইফার্টের সঙ্গী ওপেনার উইল ইয়ংকে (৬ রান) আউট করেন। ২৩ রানে নিউজিল্যান্ড তাদের তৃতীয় উইকেট হারায়, যখন ফাস্ট বোলার অংশুল কাম্বোজের বলে হেনরি নিকোলস (১১ রান) বোল্ড হন। তার পরেই উইকেট নেন গুরনূর ব্রার। তিনি ২০ তম ওভারের দ্বিতীয় বলে উইকেটরক্ষক-ব্যাটসম্যান টম ল্যাথামকে (৭ রান) ফেরান। এরপর শেষ বলে তিনি গ্লেন ফিলিপসকে (০ রান) আউট করেন। ফিলিপস আউট হওয়ার সময় নিউজিল্যান্ডের স্কোর ছিল ৫৩/৫। এদিন দলের হয়ে একমাত্র অর্ধশতরান করেন ড্যারিয়েল মিচেল। তিনি এবং মিচেল স্যান্টনার কিছু লড়াই করে দলকে এগিয়ে নিয়ে যান।  ড্যারিয়েল মিচেল ১০৪ বলে ৫৫ রান করে সাজঘরে ফেরেন।  মিচেললে ফেরান অক্ষর প্যাটেল। অন্যদিকে স্যান্টনারকে (৩১) ফেরান গুরনূর ব্রার। নাথান স্মিথকেও (৩) ফেরান তিনি। কাইল জেমিসনকে (৭) আউট করেন অক্ষর প্যাটেল।  ব্লেয়ার টিকনারকে (২) শেষে ফেরান অংশুল।   

আরও পড়ুন: ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক 

আজকের ম্যাচে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপকে ভেঙে দেওয়ার নেপথ্যে বড় অনদান রেখেছেন গুরনূর ব্রার। তিনি একাই নিয়েছেন ৪টি উইকেট। অক্ষর, অংশুল ও আকিব দুটি করে উইকেট নিয়েছেন। উল্লেখ্য, এই ম্যাচে, ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজের বদলে ভারতীয় টিম ম্যানেজমেন্ট  আকিব নবীর ওপর আস্থা রেখেছে। অন্যদিকে, গত ম্যাচে হারলেও নিউজিল্যান্ড এই ম্যাচে অভিজ্ঞ ফাস্ট বোলার ম্যাট হেনরিকে মাঠে নামায়নি।  

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক