বুধেই রাজকোটে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ কব্জা করতে চান শুভমনরা

Share:

নিজস্ব প্রতিনধি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচ জিতেছে ভারত। আজকের খেলায় এগিয়ে যেতে পারলেই টিম ইন্ডিয়া জয় নিশ্চিত করতে পারবে। মকর সংক্রান্তির দিনেই রাজকোটের নিরঞ্জন শাহ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড।ভারতীয় সময় দুপুর ১:৩০ মিনিটে খেলা শুরু হওয়ার কথা। 

ঋষভ পন্থের পর চোটের কারণে এই খেলা থেকে ছিটকে গিয়েছেন ওয়াশিংটন সুন্দর। তাই ভারতের প্রথম একাদশে অন্তত একটি পরিবর্তন হবে। পরিবর্তনের সম্ভাবনা নেই ওপেন জুটির। ইনিংস শুরু করবেন শুভমন ও রোহিত শর্মা। তিন নম্বরে থাকবেন বিরাট কোহলি। চার নম্বরে নামবেন শ্রেয়স। পাঁচ নম্বরে রবীন্দ্র জাডেজা, ছয় নম্বরে লোকেশ রাহুল। রাজকোটে রাহুলই থাকবেন উইকেটরক্ষক। অন্যদিকে ওয়াশিংটনের পরিবর্তে প্রথম একাদশে প্রবেশের লড়াই থাকবে মূলত ধ্রুব জুরেল এবং বাদোনির। এই দুজনের মধ্যে যেই খেলবেন তাঁরই আজ অভিষেক হবে। তবে দুজনের মধ্যে বাদোনি এগিয়ে রয়েছেন। ভারতের ব্যাটিং অর্ডারের সাত নম্বরে থাকতে পারেন দিল্লির ২৪ বছরের অলরাউন্ডার।  তারপর রয়েছেন  হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। 

আরও পড়ুন: থাইল্যান্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল বিশালাকার ক্রেন, মৃত অন্তত ২২

আগের ম্যাচে ৩০১ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে জয়ী হয়েছিল ভারত।  ব্যাটিং শক্তি যথেষ্ট ভাল মাইকেল ব্রেসওয়েলের দলের । এমনকি ফিল্ডিংও খুব শক্তিশালী। গত ম্যাচে প্রথম দিকে উইকেট ফেলতে পারেনি  হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজেরা । তাই ভারতের ঘরের মাঠ হলেও থকবে চাপ। 

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

১৬ বছর পর ভারতে ফিরছেন ললিত মোদি, ইডি মামলা থেকে স্বস্তি পেতেই বড় ঘোষণা

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

শ্রাবণী মেলার মাঝেই বিপত্তি, বৈদ্যবাটীতে ভেঙে পড়ল বিশাল তোরণ গেট

তামান্না খুনে ২৪ অভিযুক্তের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ কালীগঞ্জ থানার

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ

খাস কলকাতায় নাবালিকাকে অপহরণ করে বিয়ের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত