১৭৪ রানে গুটিয়ে গেল ভারত, দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ৩০৫

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল ভারতীয় ব্যাটিং লাইনআপ। মাত্র ১৭৪ রানে গুটিয়ে গেল ভারতের ইনিংস

Share:

নিজস্ব প্রতিনিধি: সেঞ্চুরিয়ানে ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট জমে উঠেছে। প্রথম ইনিংসে ভারত ৩২৭ রান তুললেও দক্ষিণ আফ্রিকাকে ১৯৭ রানে অলআউট করে ভারতীয় বোলাররা। ফলে ভারতের লিড ছিল ১৪৬ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল ভারতীয় ব্যাটিং লাইনআপ। মাত্র ১৭৪ রানে গুটিয়ে গেল ভারতের ইনিংস। যদিও লিড রয়েছে ৩২০ রানের। হাতে এখনও দেড় দিন রয়েছে। ফলে জেতার প্রভুত সম্ভাবনা রয়েছে ভারতের কাছে। কারণ প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বল হাতে ভেল্কি দেখাতে শুরু করেছেন মহম্মদ শামি। মাত্র এক রানেই দক্ষিণ আফ্রিকার ওপেনার এইডেন মাক্রামকে ফিরিয়ে দিয়ে প্রথম আঘাত হেনেছেন এই পেসার। এরপর ভারতের আরেক পেসার মহম্মদ সিরাজ উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ধাক্কা দেন।  

ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে একটি বলও খেলা হয়নি বৃষ্টির জন্য। তবুও ম্যাচে ফয়সলা হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। গোটা ম্যাচে একমাত্র প্রথম ইনিংসেই ভারতের সহ-অধিনায়ক কে এল রাহুল ব্যাট হাতে পরাক্রম দেখিয়েছেন। তিনি ১২৩ রান করেছিলেন। এছাড়া আর কোনও ব্যটসম্যানই বড় রান করতে পারেননি। বরং গোটা ম্যাচে দাপট দেখালেন দুই দলের পেসাররা। প্রথম ইনিংসে লুঙ্গি এনগিডি ৬ উইকেট এবং রাবাডা ৩ উইকেট নিয়েছিলেন। পরের ইনিংসে মহম্মদ শামি ৫ উইকেট এবং যশপ্রীত বুমরা এবং শার্দুল ঠাকুর ২ উইকেট করে নিয়েছিলেন। তৃতীয় ইনিংসেও কিগাসো রাবাডা চার এবং এনগিডি দুই উইকেট তুলে নিয়ে ভারতের ব্যাটিংয়ের কোমর ভেঙেছেন। ফলে চতুর্থ ইনিংসেও যে ভারতীয় পেসাররা দাপট দেখাবেন সেটা বলাই বাহুল্য। ভারতের দ্বিতীয় ইনিংসে কে এল রাহুল (২৩), অজিঙ্কা রাহানে (২০) এবং ঋষভ পন্থ (৩৪) ছাড়া আর কেউ বলার মতো রান করতে পারেননি।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের