প্রোটিয়া পেসারদের তোপে ১৫৩ রানে গুটিয়ে গেলেন রোহিতরা

Share:

নিজস্ব প্রতিনিধি, কেপটাউন: মিডল অর্ডার আর নিচের সারির ব্যাটারদের লজ্জাজনক পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৫৩ রানে গুটিয়ে গেল টিম ইন্ডিয়া। শেষের ছয় উইকেট পড়ল শূন্য রানে। অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শুভমন গিল ছাড়া ভারতের কোনও ব্যাটার ন্যূনতম প্রতিরোধটুকু গড়ে তুলতে পারেননি। ছয় ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন।

বুধবার সকালে টসে জিতে চরম বিপাকে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। মহম্মদ সিরাজের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৫৫ রানেই গুটিয়ে গিয়েছিলেন প্রোটিয়ারা। ৯২ বছরের লজ্জাজনক রেকর্ড স্পর্শ করেছিল। দক্ষিণ আফ্রিকাকে সামান্য রানে বেঁধে রেখে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেই ধাক্কা খায় ভারত। সাত বল খেলে কোনও রান না করেই সাজঘরে ফেরেন যশস্বী জয়সোয়াল। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে সেই ধাক্কা সামলে দলকে সামনের নিয়ে এগিয়ে নিয়ে যান অধিনায়ক রোহিত শর্মা ও শুভমন গিল। দুজনের ধীরে-সুস্থে ব্যাটিংয়ের দৌলতে অনায়াসেই দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের রান অতিক্রম করে যায় টিম ইন্ডিয়া। ১৫তম ওভারে বল করতে এসে রোহিতকে (৩৬) ফেরান নান্দ্রে বার্গার। এর পরে গিল ও বিরাট কোহলি জুটি বেঁধে দলকে শতরানের গণ্ডি পার করিয়ে দেন। ভাল খেলতে খেলতে আচমকা ভুল শট নির্বাচন করে নিজের উইকেট বিসর্জন দেন গিল (৩৬)।

যার উপরে ভরসা করা হয়েছিল সেই শ্রেয়স আইয়ার হতাশ করে শূন্য রানে ফেরেন। চা-বিরতির পর একটা সময় ভারতের রান ছিল ১৫৩-৪। কিন-তু তার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ। ১১ বলের ব্যবধানে ভারতের বাকি ৬টি উইকেট পড়ল। কাগিসো রাবাডা, নান্দ্রে বার্গার এবং লুঙ্গি এনগিডি তিনটি করে উইকেট নিয়েছেন।

গ্রেফতার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল

বিডিও পদ থেকেই অপসারিত জাহাঙ্গির খান ঘনিষ্ঠ শানু বক্সি

হুমায়ুন কবীরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, ক্ষুব্ধ নওদার বিধায়ক

‘স্যরি মাম্মি-পাপা, দ্বিতীয়বার নিট পরীক্ষায় বসার হিম্মত নেই’, সুইসাইড নোট লিখে আত্মঘাতী ছাত্রী

মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

ক্যামেরা দেখেই প্রেমিকা পলককে ধাক্কা, সইফ-পুত্রের আচরণে শোরগোল নেটপাড়ায়

আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন