জয়ের জন্য দক্ষিণ আফ্রিকাকে ২৪০ রানের লক্ষ্য দিল ভারত

ভারতীয় পেসার শার্দুল ঠাকুর ৭ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার কোমর ভেঙে দিয়েছিল। সেই শার্দুলই এবার ব্যাট হাতে ক্রিজে দৃঢ়তা দেখিয়ে ভারতে সম্মানজনক জায়গায়

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় পেসার শার্দুল ঠাকুর ৭ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার কোমর ভেঙে দিয়েছিল। সেই শার্দুলই এবার ব্যাট হাতে ক্রিজে দৃঢ়তা দেখিয়ে ভারতে সম্মানজনক জায়গায় নিয়ে গেলেন। শেষ দিকে ২৪ বলে ২৮ রান করলেন শার্দুল। ফলে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হল ২৬৬ রানে। এখন শেষ ইনিংসে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ২৪০ রান। তবে আরও একজনের নাম বলতে হবে, তিনি হনুমা বিহারী। শামি, বুমরাদের সঙ্গে নিয়ে ভারতকে ২৫০ রানের গণ্ডি পার করান তিনি। পরের দিকে শার্দুলের ব্যট ভারতকে নিয়ে যায় সম্মানজনক জায়গায়। এখন দ্বিতীয় টেস্ট জিততে ভারতকে তাঁকিয়ে থাকতে হবে বোলারদের দিকে।

দ্বিতীয় ইনিংসে ভারতের ওপেনাররা ব্যর্থ হলেও মিডল অর্ডার লড়াই করল। বিশেষ করে চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানে। পূজারা করলেন ৫৩ রান এবং রাহানের ব্যাট থেকে এল ৫৮ রান। তাঁদের পার্টনারশিপে ভারত ঘুরে দাঁড়ায়। এরপর হনুমা বিহারীও ৪০ রান করে ভারতের রান ২৫০-র গণ্ডি পার করে। শেষের দিকে রবিচন্দ্রন অশ্বিন এবং শার্দুল ঠাকুরও ভালো ব্যাট করলেন। ফলে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হল ২৬৬ রানে। কাগিসো রাবাডা, এনগিডি ও মার্কো জানসেন ৩টি করে উইকেট নিয়েছেন। চতুর্থ ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৮ ওভারে ৩৮ রান তুলেছে। 

৯ নভেম্বরের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হচ্ছে BSNL-এর ১ টাকার প্ল্যান!

ভারতীয় জাহাজের জন্য খুলল হরমুজ প্রণালির ‘দরজা’, তেলের আমদানিতে মিলল স্বস্তি

স্কুল সিলেবাস থেকে OUT সিঙ্গুর, IN শ্যামাপ্রসাদ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

চুল পড়ছে? ত্বক খসখসে? এক চিমটে কালো তিলেই হবে সমস্যার সমাধান

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

তুলির টানে স্বাবলম্বী কৃষ্ণনগরের প্রজোতি, বড়মা থেকে শুরু করে শ্যামাসুন্দরী, সবেতেই নিখুঁত কাজ

জাল নথি দেখিয়ে খানাকুলে ভাড়া বাড়িতে বসবাস, গ্রেফতার বাংলাদেশি নাগরিক

গ্রেফতার হতেই লুকিয়ে রাখা টাকার সন্ধান দিলেন অভিষেকের PA, উদ্ধার প্রায় ১ কোটি নগদ

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

চলছিল ক্লাস, আচমকাই মেঝেতে লুটিয়ে পড়ে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রীর

আয়ুষ্মান-তুষারকে হুমকি ফোন, বেঙ্গালুরু থেকে গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী

আন্দোলনের মধ্যে স্বস্তির খবর! বেতন বাড়ছে পোশাক শ্রমিকদের! কবে মিলবে বাড়তি টাকা?

ঘরেই সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলুন অনুষ্ঠান বাড়ির নারকেল-পোস্ত কাতলা, রইল রেসিপি