শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে ফেরই বড় ধাক্কা ভারতীয় ক্রিকেট টিমে। চোটের কারণে  টেস্টের সিরিজ থেকে  ছিটকে গিয়েছেন বাঁহাতি ব্যাটার সাই সুদর্শন। তাঁর পায়ের বুড়ো আঙুলের চোট পুরোপুরি সেরে না ওঠায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   

শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় টেস্ট দলে সুদর্শনের নির্বাচন যদিও ফিটনেস ক্লিয়ারেন্সের উপর নির্ভরশীল ছিল। চোট পাওয়ার পর বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব চলছিল তাঁর। ইতিমধ্যেই তিনি ব্যাটিং অনুশীলনও শুরু করেছিলেন।   আশা করা হয়েছিল, সময়মতো সুস্থ হয়ে দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যোগ দিতে পারবেন। কিন্তু শেষ পর্যন্ত সিরিজের জন্য একেবারে ফিট হয়ে উঠতে পারেননি।

আরও পড়ুন: বিনামূল্যে দেখা যাবে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ, দর্শক টানতে বড় সিদ্ধান্ত লঙ্কা ক্রিকেট বোর্ডের  

সাই সুদর্শনের অনুপস্থিতি ভারতীয় দলের ব্যাটিং কম্বিনেশনে প্রভাব ফেলতে পারে।  তাঁর উপস্থিতি একজন বাঁহাতি ব্যাটারের বিকল্পকে শক্তিশালী করেছিল। এখন তাঁর জায়গায় কে খেলবেন, তা নিয়ে টিম ম্যানেজমেন্টকে নতুন করে ভাবতে হবে। দলে রয়েছেন দেবদত্ত পাডিক্কাল। তিনি সাই সুদর্শনের পরিবর্তে সুযোগ পেতে পারেন। উল্লেখ্য, এর আগে চোটের কারণে ভারতের এক নম্বর ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। বুমরাহও ফিটনেস পরীক্ষায় পাশ করেননি এবং টিম ম্যানেজমেন্ট তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না বলেও জানা গিয়েছে। ভারত-শ্রীলঙ্কার এই দুই টেস্টের সিরিজ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৭-এর অংশ। ফলে প্রতিটি ম্যাচের ফলাফল এবং প্রতিটি পয়েন্টই দুই দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল