বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন রাধারা

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার, ২২ ফেব্রুয়ারি এসিসি মহিলা এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৬-এর ফাইনালে মুখোমুখি হয় ভারত ‘এ’ -বাংলাদেশ ‘এ’ । ব্যাংককের টেরডথাই ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ট্রফি নির্ধারণী ম্যাচে ভারতীয় দল ৪৬ রানে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রথমে ব্যাট করে ভারতীয় দল ৭ উইকেটে ১৩৪ রান তোলে। কিন্তু ১৩৫ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশ ‘এ’ ১৯.১ ওভারে মাত্র ৮৮ রানেই গুটিয়ে যায়। ফলে একতরফা ব্যবধানে ম্যাচ নিজেদের করে নেয় ভারতীয় মেয়েরা।

এসিসি মহিলা এশিয়া কাপ রাইজিং স্টারস-এর প্রথম আসর ২০২৩ সালে হংকংয়ে অনুষ্ঠিত হয়েছিল। সে বারও ফাইনালে বাংলাদেশ ‘এ’ দলকে ৩১ রানে হারিয়ে ট্রফি জিতেছিল ভারত ‘এ’ দল।

তেজল হাসাবনিসের ঝড়ো অর্ধশতরান
ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করে ভারত ‘এ’ দল। নির্ধারিত ওভারে তারা ৭ উইকেটে ১৩৪ রান তোলে। দলের পক্ষে তেজল হাসাবনিস ৩৪ বলে অপরাজিত ৫১ রান করেন। তাঁর ইনিংসে ছিল তিনটি চার ও দুটি ছক্কা। অধিনায়ক রাধা যাদব ৩০ বলে ৩৬ রান করেন, যেখানে ছিল তিনটি চার ও একটি ছক্কা। পঞ্চম উইকেটে এই দু’জন মিলে ৬৯ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। ওপেনার বৃন্দা দিনেশ করেন ১৯ রান।

আরও পড়ুন: ভারত-প্রোটিয়া ম্যাচে মুখোমুখি দুই ভাই, কে হারাবে কাকে?

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে অধিনায়ক ফাহিমা খাতুন চারটি উইকেট নেন। ফাতিমা জাহান সোনিয়া ও ফারজানা ইসমিন একটি করে উইকেট শিকার করেন।

ফাইনালে ভারত ‘এ’ দলের একাদশ
নন্দিনী কাশ্যপ, বৃন্দা দিনেশ, তেজল হাসাবনিস, অনুষ্কা শর্মা, রাধা যাদব (অধিনায়ক), মমতা মাদিওয়ালা (উইকেটরক্ষক), মিন্নু মানি, তনুজা কানওয়ার, সোনিয়া মেন্ধিয়া, প্রেমা রাওয়াত, সাইমা ঠাকুর।

ফাইনালে বাংলাদেশ ‘এ’ দলের একাদশ
ইসমা তানজিম, শামীমা সুলতানা (উইকেটরক্ষক), সারমিন সুলতানা, ফাহিমা খাতুন (অধিনায়ক), লতা মণ্ডল, ফারজানা ইসমিন, শোরিফা খাতুন, সাদিয়া আক্তার, ফাতিমা জাহান সোনিয়া, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ত্রিশা।

টুর্নামেন্টে ভারত ‘এ’ দলের শুরুটা ভালো ছিল না। প্রথম ম্যাচে তারা সংযুক্ত আরব আমিরাতের কাছে ৭ উইকেটে হেরে যায়। এরপর পাকিস্তান ‘এ’ দলকে ৮ উইকেটে হারায় এবং শেষ গ্রুপ ম্যাচে নেপালকে ৭ উইকেটে পরাজিত করে সেমিফাইনালে ওঠে।

গ্রুপ ‘এ’-তে ছিল ভারত ‘এ’, পাকিস্তান ‘এ’, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ ‘বি’-তে ছিল বাংলাদেশ ‘এ’, শ্রীলঙ্কা ‘এ’, থাইল্যান্ড ও মালয়েশিয়া। গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপ থেকে চার দল সেমিফাইনালে ওঠে। সেমিফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হয় ২০ ফেব্রুয়ারি।

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ