ভারত-প্রোটিয়া ম্যাচে মুখোমুখি দুই ভাই, কে হারাবে কাকে?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সুপার এইট ম্যাচ মানেই শুধু ব্যাট-বলের লড়াই নয়, রবিবার সেই দ্বন্দ্ব ছড়িয়ে পড়বে ডাগআউটেও। কারণ এই ম্যাচে মুখোমুখি হচ্ছেন একই পরিবারের দুই সদস্য মরকেল ভাইরা। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইট পর্বে ভারত ও দক্ষিণ আফ্রিকার এই হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। 

ভারতীয় শিবিরে রয়েছেন প্রাক্তন প্রোটিয়া পেস তারকা মর্নে মরকেল, যিনি বর্তমানে টিম ইন্ডিয়ার বোলিং কোচ। গৌতম গম্ভীর-এর কোচিং টিমের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তিনি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের দুর্বলতা কাজে লাগানোর ছক কষছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বিপুল অভিজ্ঞতা থাকা মর্নে প্রোটিয়া ব্যাটিং লাইনআপের খুঁটিনাটি ভালোভাবেই জানেন। নেটে তাঁকে বিশেষভাবে কাজ করতে দেখা যাচ্ছে জসপ্রীত বুমরাহ এবং অভিষেক শর্মা-র সঙ্গে।

আরও পড়ুন: সুপার সানডেতে টিম ইন্ডিয়ার ডাবল ডোজ, রবিবাসরীয় দুই হাইভোল্টেজ ম্যাচে মেতেছে দেশ

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার ডাগআউটে কৌশল সাজাচ্ছেন তাঁর দাদা অ্যালবি মরকেল। প্রোটিয়া দলের বিশেষজ্ঞ পরামর্শদাতা হিসেবে তিনি স্পিন আক্রমণ ও মিডল ওভারের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। আইপিএলে চেন্নাই সুপার কিংস-এর হয়ে খেলার সুবাদে ভারতীয় কন্ডিশন তাঁর নখদর্পণে। কোচ স্টিফেন ফ্লেমিং-এর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও তাঁকে বাড়তি সুবিধা দিচ্ছে। অ্যালবি বিশেষভাবে কাজ করছেন কেশব মহারাজ ও জর্জ লিন্ডে-কে নিয়ে।

হালকা মেজাজে অ্যালবি বলেছেন, ম্যাচ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কোনও আলোচনা হয় না-বরং পরিবারেই নাকি সবচেয়ে বেশি টেনশন! তবে মাঠে নামার সময় রক্তের সম্পর্ক পিছনে ফেলে পেশাদারিত্বই মুখ্য হবে। এই ‘মরকেল বনাম মরকেল’ কৌশলযুদ্ধই সুপার এইটে ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১