উডল্যান্ডসে ভর্তি শুভমন গিল, ইডেন টেস্টে খেলার সম্ভাবনা নেই টিম ইন্ডিয়ার অধিনায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের অধিনায়ক শুভমন গিল শনিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, মাঠ থেকেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে শুভমনের(Shubman) ঘাড়ে ব্যাথা ছিল। তিনি তার জন্য ব্যথার ওষুধ খেয়েছিলেন। কিন্তু তাতে কোন ফল হয়নি। শনিবার ব্যাট করতে নামার আগে তিনি ওষুধ খেয়েছিলেন। ২২ গজের তৃতীয় বলে সাইমন হার্মারকে স্লগ সুইপ মারতে গিয়ে ভারতের অধিনায়ক ঘাড়ে অস্বস্তি বোধ শুরু করেন। সঙ্গে সঙ্গে মাঠে চলে আসেন ফিজিয়ো। পরীক্ষা করার পর ভারতের অধিনায়ককে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। মাত্র তিনটি বলের খেলার জন্য ক্রিসে ছিলেন শুভমন। কিছুতেই তিনি ঘাড় ঘোরাতে পারছিলেন না। এরপরই মাঠ থেকে সন্ধ্যায় তাকে উডল্যান্ডস নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসক সপ্তর্ষি বসুর অধীনে ভর্তি রয়েছেন।

উডল্যান্ডে তার এমআরআই (MRI)করা হয়। সেখানে ঘাড় শক্ত হয়ে যাওয়ার প্রমাণ পান চিকিৎসকরা। এক বছর আগে এমনই একটি চোট পেয়েছিলেন শুভমন। তখনো এমআইআর করানো হয়েছিল। সেই রিপোর্টের সঙ্গে বর্তমান রিপোর্টের মিল আছে বলে মনে করছেন চিকিৎসকরা। চিকিৎসকরা দাবি করেন শুভমনের বয়স যেহেতু কম তার মধ্যে সহ্য শক্তির ক্ষমতা বেশি। কিন্তু এবার তার ঘাড়ের ব্যাথা এতটাই যে তিনি তা সহ্য করতে পারছেন না। তাই চিকিৎসকরা তাকে হোটেলে না থেকে শনিবারের রাতটা হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছেন। ভারতীয় দল পরিচালন সমিতি চিকিৎসকদের সেই পরামর্শ মেনে নিয়েছেন। ফলে শনিবার রাতে ভারতের অধিনায়ক ঘাড়ের ব্যথায় কাতর হয়ে রাত্রি কাটাবেন উডল্যান্ডস নাসিংহোমে। জানা গিয়েছে বর্তমানে ভারতের অধিনায়কের যা পরিস্থিতি তাতে তার পক্ষে প্রথম টেস্ট খেলার সম্ভাবনা আর নেই। শুক্রবার থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচ। চলবে মঙ্গলবার পর্যন্ত।

এদিকে ভারতের অধিনায়ক শনিবার মাঠ ছাড়ার পর বিসিসিআই বিবৃতি দিয়ে জানিয়েছেন শুভমনের ঘাড় শক্ত হয়ে গিয়েছে দলের মেডিকেল টিম ওর পরিস্থিতির ওপর নজর রাখছে আবার মাঠে নামতে পারবে কিনা তা নির্ভর করবে ওনার পরিস্থিতির উন্নতির ওপর। ভারতের ইনিংসে ৩৫ তম ওভারে ওয়াশিংটন সুন্দর আউট হওয়ার পর চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন শুভমন। সেই ওভার এই ঘাড়ে টান লাগায় মাঠ ছেড়েছেন ভারতের অধিনায়ক। দলের সব উইকেট পড়ার পরেও ব্যাট করতে নামতে পারেননি তিনি। ইডেনের সাজ গড়ে ফেরার পর নেট কলার পড়ানো হয় শুভমনকে আইস প্র্যাক ও দেওয়া হচ্ছিল। ম্যাচের পর বোলিং কোচ মর্নি মর্কেল জানিয়েছেন, শোয়ার দোষের কারণে ঘাড় শক্ত হয়ে থাকতে পারে শুভ মনের। শারীরিক ধকলের মতো ব্যাপার নেই । শুভমন নিজের খেয়াল ভালই রাখেন। শনিবার সকালে দুর্ভাগ্যবশত ঘাড় শক্ত অবস্থাতেই ঘুম থেকে উঠেছিলেন। সারাদিন ধরেই সেটা ছিল।

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

পুরুলিয়ার পর্যটনকে চাঙ্গা করতে স্টেকহোল্ডারদের জেলা সম্মেলন, উপস্থিত পর্যটনমন্ত্রী

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

বর্ষায় বাড়ছে চোখের সংক্রমণ! জেনে নিন কোন লক্ষণ দেখলেই দ্রুত সতর্ক হবেন

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

৮,০০০mAh ব্যাটারি ও স্ন্যাপড্রাগন প্রসেসর-সহ লঞ্চ হবে নতুন POCO M8 Power 5G

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

হোটেল থেকে ‘রহস্যজনকভাবে উধাও’ কমনওয়েলথে অংশ নেওয়া পাকিস্তানি বক্সার

সঠিক সময়ে স্কুলে মিড ডে মিল পৌঁছতে আট দফা নির্দেশিকা জারি নবান্নের

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের