জাপানকে হাফডজন গোলে হারাল ভারত

এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সোনার দৌড় অব্যাহত।

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সোনার দৌড় অব্যাহত। এশিয়া অন্যতম শক্তিধর দেশ জাপানকে হেলায় উড়িয়ে দিল টিম ইন্ডিয়া। ঢাকায় প্রতিপক্ষকে ৬-০ ব্যবধানে হারাল মনপ্রীত সিং অ্যান্ড কোম্পানি। গত ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৩-১ ব্যবধানে পরাজিত করে নক-আউট নিশ্চিত করে ফেলেছিলেন টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ীরা। তবুও জাপানকে রবিবার ছেড়ে কথা বলল না তারা।

এশিয়ান হকিতে জাপান বরাবরই একটা কঠিন প্রতিপক্ষ। গতি এবং কাউন্টার অ্যাটাকের জন্য জাপানিজদের সবাই সমীহ করে থাকে। তবে সেই দলটাকে এদিন একেবারে দাঁড়াতেই দিল না ভারতীয় হকি দল। একের পর এক আক্রমণ আছড়ে পড়ল জাপানের রক্ষণে। ভাগ্য সুপ্রসন্ন থাকলে এদিন আরও বড় ব্যবধানে জিততে পারত তারা। তবে শেষ চারে ভারতের প্রতিপক্ষ হতে পারে এই জাপানই।

এর আগে ২০১৮ সালে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গতবার পাকিস্তানের সঙ্গে যুগ্মভাবে বিজয়ী হয়েছিল ভারত। এবারও হরমনপ্রীত, শ্রীজেশদের পারফরম্যান্স দেখে মনে হচ্ছে ফের চ্যাম্পিয়ন হবে তারা।

 

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির