ব্যাডমিন্টনে মহিলাদের এশিয়া টিম চ্যাম্পিয়ানশিপের ফাইনালে ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি : ব্যাডমিন্টনে মহিলাদের এশিয়া টিম চ্যাম্পিয়ানশিপে জাপানকে হারিয়ে এই প্রথম ফাইনালে উঠল ভারত। শনিবার ৩-২ গোলে গায়েত্রী গোপীচাঁদরা। ফাইনালে থাইল্যান্ডের মুখোমুখি হবে ভারত।

এদিন জাপানের হয়ে বিশ্বের চতুর্থ সেরা বাছাই খেলোয়াড় একানে ইমাগুচি না থাকলেও দলে ছিলেন উকি ফুকুশিমা ও সায়াকা হিরোথার মতো খেলোয়াড়রা। সেমিফাইনালে শক্তিশালী জাপান দলের সামনেই পড়তে হয়েছে ভারতকে। ত্রেশা জলি, গায়েত্রী গোপীচাঁদ ও আনমোল খার্বরা জাপানের খেলোয়াড়দের বিরুদ্ধে দাঁতে দাত চিপে লড়াই করতে থাকে।

এদিন প্রথমে আয়া ওহরির কাছে হেরে যান পি ভি সিন্ধু। প্রথমে জাপানের বিরুদ্ধে ভারতের খেলোয়াড়রা পিছিয়ে পড়লেও এরপরে ত্রেসা ও গায়েত্রী প্রথম ডবলসে জয় লাভ করেন। এতে জাপানের বিরুদ্ধে সমতায় ফেরে ভারত। এরপর অস্মিতা গতবারের চ্যাম্পিয়ান নোজোমি ওকুহারাকে হারিয়ে এগিয়ে যায়। তারপরের ডবলসে অশ্মিনী পোনাপ্পাকে সঙ্গে নিয়ে ভারতকে জেতানোর চেষ্টা করলেও ব্যর্থ হন পি ভি সিন্ধু। ২-২-তে ম্যাচের সমতা ফেরে। তারপরই জাপানের নাৎসুকি নিদিয়ারাকে হারিয়ে প্রথম এশিয়ান টিম চ্যাম্পিয়ানশিপ জিতে নিল ভারত। এর আগে ২০১৬ ও ২০২০ সালে ব্রোঞ্জ পদক পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতকে।

 

 

 

পুষ্টিবিদদের পছন্দের শীর্ষে এই পাঁচ তেল! যা আপনার হার্ট ভাল রাখবে

জুতো পরতে গিয়েই বিপত্তি! নৌকা থেকে নদীতে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

গঙ্গা বক্ষে তেরঙ্গা উড়িয়ে ‘ভারত ভুক্তি দিবস’ পালন শান্তিপুরের মৎস্যজীবীদের

শাহরুখের মান্নাত থেকে উদ্ধার ৮ ফুটের দুই সাপ, হুলস্থুল কাণ্ড বাড়িতে

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?