মাত্র এক উইকেটের জন্য কানপুরে জয় হাতছাড়া হল ভারতের

শেষদিকে স্পিনাররা জ্বলে উঠলেও আটকে গেল টিম ইন্ডিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: না, কানপুর টেস্টে জয় তুলতে পারল না ভারত। তীরে এসে ডুবল তরী। শেষদিকে স্পিনাররা জ্বলে উঠলেও আটকে গেল টিম ইন্ডিয়া। মাত্র একটি উইকেট তুলতে না পারার জন্য ড্র করেই মাঠ ছাড়তে হল অজিঙ্কা রাহানে অ্যান্ড কোম্পানিকে। 

চতুর্থদিনের শেষে উইল ইয়ংয়ের উইকেটটা তুলে নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তারপর থেকে শুরু করে শেষ তথা পঞ্চমদিন লাঞ্চের আগে পর্যন্ত আর কোনও উইকেট হারায়নি নিউজিল্যান্ড। তখন থেকে ম্যাচ ড্রয়ের একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তবে মধ্যাহ্নভোজের পর থেকেই খেল দেখাতে শুরু করেন টিম ইন্ডিয়ার স্পিনাররা। জাদেজা, অশ্বিনদের দাপটে ফিরে যেতে থাকেন একের পর এক কিউয়ি ব্যাটসম্যানরা। যার ফলে তৈরি হয় রাহানে, শ্রেয়সদের জয়ের বড়সড় সম্ভাবনা।

কিন্তু ক্রিকেটদেবতার ইচ্ছেটা হয়তো সেটা ছিল না। তিনি হয়তো চাননি যে গ্রিন পার্কে জিতুক ভারত। তাই মরিয়া চেষ্টা করেও প্রতিপক্ষ দলের আর একটি উইকেট তুলতে পারলেন না টিম ইন্ডিয়ার স্পিনাররা।  কিউয়িদের ৯টি উইকেট তুলে নিতে পারলেও, আর একটি কিছুতেই তুলতে পারলেন না তারা। যার ফলে ড্র হয়ে গেল সিরিজের প্রথম টেস্ট। দুই ইনিংসে দুর্দান্ত ব্যাট করে ম্যাচের সেরা হলেন শ্রেয়স আইয়ার। অভিষেক টেস্টেই ম্যাচ সেরা হওয়ার স্বাদ পেলেন তিনি।

কানপুরে টসে জিতে প্রথমে ব্যাট করে ৩৫০ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ২৯৬ রান তুলে সক্ষম হয় নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ২৩৪ রান তোলে রাহানেরা। এরপর ২৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৬৫ রান তোলে কিউয়িরা। ক্রিজে ছিলেন রবীন্দ্র (১৮) এবং প্যাটেল (২)।

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির