ফের বৈভবের বিধ্বংসী ব্যাটিং, শ্রীলঙ্কাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি: অনূর্ধ্ব এশিয়া কাপে(Under 19 Asia Cup) বৈভব সূর্যবংশীর(Vaibhav Suryavanshi) অনবদ্য পারফর্মেন্স সকলের নজর কেড়ে নিয়েছে। একের পর এক ম্যাচে দলের দায়িত্ব যেন একার কাঁধেই বয়ে নিয়ে যাচ্ছেন এই তরুণ তুর্কি। মূলত তাঁর কারণেই ২১.৪ ওভারে ১৭৪ রানের লক্ষ্যমাত্রা খুব সহজেই পূরণ করে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল ভারত।

আরও পড়ুনঃ শীত পড়তেই গ্রামে ফিরল যাত্রাপালা, টিভি ছেড়ে হাসিমুখে ভিড় জমালেন দর্শকরা

এদিন টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা(Srilanka)। তবে ম্যাচের শুরু থেকেই বেশ ছন্দে পারফর্ম করতে দেখা যায় টিম ইন্ডিয়াকে।‌ ফলে বেশি রানের লক্ষ্যমাত্রা প্রদান করতে অসমর্থ হয় শ্রীলঙ্কা। অন্যদিকে সাত উইকেটে জয়ী ঘোষণা করা হয় ভারতকে। এদিন চেতন শর্মা ৮ ওভারে মাত্র ৩৪ রান দিয়ে তিনটি উইকেট নিয়ে বোলার হিসেবে নিজের সেরা পারফর্মেন্স দেন। অন্যদিকে খুদে পটাকা বৈভব সূর্যবংশী মাত্র ৩৬টি বলে ৬৭ রান করে এদিনও ময়দানে নিজের ক্যারিশমা ধরে রেখেছিলেন। এদিনের ম্যাচে ছয়টি বাউন্ডারি যুক্ত হয়েছে তাঁর কেরিয়ারের খাতায়।

এদিন মহম্মদ আমান একটি সুন্দর ছক্কার মাধ্যমে দলের জয় নিশ্চিত করেছেন। ফলে খুব বেশি কাঠখড় পোড়াতে হয়নি ভারতীয় দলকে। এবার তাঁদের লক্ষ্য সোজা ফাইনাল। এই ম্যাচে জিততে পারলেই রচিত হবে নয়া ইতিহাস। তবে ভারত এই মুহূর্তে যে ফর্মে রয়েছে তাতে এই টিমের জয়ের সম্ভাবনা ক্রমশ প্রবল হয়ে উঠছে।

আরও পড়ুনঃ ৬৩ দিনের মাথায় মিলল সুবিচার, জয়নগরে নাবালিকা ধর্ষণ-খুনের মামলায় ফাঁসির আদেশ নিম্ন আদালতের

প্রসঙ্গত উল্লেখ্য, আসন্ন আইপিএলের মেগা নিলামের আসরের পর থেকেই খবরের শিরোনাম দখল করে রয়েছেন মাত্র ১৩ বছর বয়সী বৈভব সূর্যবংশী। ১ কোটি ১০ লক্ষ টাকায় বিক্রিত হয়েছেন এই প্লেয়ার। আপাতত তাঁর সামনে একটাই লক্ষ্য এশিয়া কাপে জয়ী হওয়া। আগামী রবিবার অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের