একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছর রয়েছে ক্রিকেট বিশ্বকাপ। সমস্ত দলগুলি প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই সময়ে ফের একবার নিজেদের দাপট দেখাল টিম ইন্ডিয়া। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করে ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখল মেন ইন ব্লু। ধারাবাহিক সাফল্য, শক্তিশালী দলগত পারফরম্যান্স এবং ব্যাটিং-বোলিংয়ের দুর্দান্ত সমন্বয়ের জোরেই এক নম্বর স্থান অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছে ভারত। তবে নিউজিল্যান্ডের চেয়ে ভারতের ব্যবধান আট থেকে কমে পাঁচ পয়েন্টে দাঁড়িয়েছে।

নতুন এই আপডেটের পর ভারতের পয়েন্ট ১১৯ থেকে কমে ১১৮ হয়েছে। অন্যদিকে নিউজিল্যান্ড দুই পয়েন্ট পেয়ে ১১৩-তে উঠে এসেছে। বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল অস্ট্রেলিয়া স্থান অপরিবর্তিত রয়েছে। ১০৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে তারা। শীর্ষ দশের তালিকায় একটি পরিবর্তন হয়েছে। দক্ষিণ আফ্রিকা (১০২) পাকিস্তানকে (৯৮) পেছনে ফেলে চতুর্থ স্থানে উঠে এসেছে।  নবম স্থানে থাকা বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ব্যবধানও বেড়েছে, এবং এখন দুই দলের মধ্যে ১০ রেটিং পয়েন্টের ব্যবধান তৈরি হয়েছে। 

আরও পড়ুন: শাকিরা থেকে বার্নিং বয়, আজ রাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন যারা

অন্যান্য রদবদলের মধ্যে, আয়ারল্যান্ড জিম্বাবয়েকে পেছনে ফেলে ১১তম স্থানে উঠে এসেছে, আমেরিকা স্কটল্যান্ডকে ছাপিয়ে ১৩তম স্থানে উঠেছে এবং সংযুক্ত আরব আমিরশাহি কানাডাকে পেছনে ফেলে ১৯তম স্থানে উঠে এসেছে। অন্যদিকে গত সপ্তাহে প্রকাশিত টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও ভারত শীর্ষস্থানে রয়েছে। অন্যদিকে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছে অস্ট্রেলিয়া। সেই সঙ্গেই মহিলাদের ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় ফরম্যাটেই এক নম্বর র‍্যাঙ্কিংয়ে  রয়েছে অস্ট্রেলিয়া। জানিয়ে রাখা ভালো ২০২৭ সালের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ হিসেবে আগামী শনিবার (১৩ জুন)  আফগানিস্তানের বিরুদ্ধে একটি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামবে ভারত।

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার