শাকিরা থেকে বার্নিং বয়, আজ রাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন যারা

Share:

নিজস্ব প্রতিনিধি:  মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে এবারের  ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। ফুটবল প্রেমীদের উন্মাদনা পৌঁছেছে চরমে। রাত জেগে প্রিয় দলের খেলা দেখার প্রস্তুতি নিচ্ছেন ভারত-সহ বিশ্বের কোটি কোটি সমর্থক। বৃহস্পতিবার (১১ জুন) মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে শুরু হবে খেলা। তবে ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। সেই মঞ্চ মাতাবেন শাকিরার মতো বিশ্ববিখ্যাত তারকারা।

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার রয়েছে তারকাখচিত আয়োজন। কলম্বিয়ার জনপ্রিয় পপ তারকা শাকিরা মঞ্চ মাতাতে প্রস্তুত। ভারতীয় সময় ১২টা নাগাদ নাইজেরিয়ান আফ্রোবিটস শিল্পী বার্না বয়ের সঙ্গে যৌথভাবে তিনি পরিবেশন করবেন এবারের বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’। শুধু শাকিরা ও বার্না বয়ই নন, অনুষ্ঠানে অংশ নেবেন লাতিন সঙ্গীত জগতের জনপ্রিয় শিল্পী জে বালভিন এবং খ্যাতনামা পপ ব্যান্ড মানাও।  তাই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান যে দর্শকদের মন মাতাতে চলেছে, তা বলাই বাহুল্য। অন্যদিকে শনিবার (১৩ জুন) আমেরিকার লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে বসবে শেষ উদ্বোধনী অনুষ্ঠানের আসর। হলিউড ঘরানার এই চোখ ধাঁধানো আয়োজনে মঞ্চ মাতাবেন ক্যাটি পেরি, ব্ল্যাকপিংক ব্যান্ডের লিসা, ফিউচার এবং অ্যানিত্তার মতো জনপ্রিয় আন্তর্জাতিক তারকারা।

আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ দেখুন একদম বিনামূল্যে, কিন্তু কী ভাবে? জেনে নিন বিস্তারিত

অনেকেই বলছেন, এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হতে চলেছে অনেকটা ২০১০ বিশ্বকাপের পুনরাবৃত্তির মতো। কারণ সেই সময়ে  উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। ১৬ বছর আগে হওয়া সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। মেক্সিকোর জন্য এই ম্যাচ বিশেষ কারণ তারা এবার ঘরের মাঠে খেলবে।  অভিজ্ঞ গোলরক্ষক ওচোয়া রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছেন। অভিজ্ঞতা ও তরুণদের সংমিশ্রণে গড়া দলটি গত ৮ ম্যাচের মধ্যে ৬টিতেই  নিজেদের আধিপত্য রাখতে সক্ষম হয়েছে। অন্যদিকে,  কাউন্টার অ্যাটাকে কম যায় না দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে নিজেদের শেষ ৯ ম্যাচের প্রতিটিতেই গোলের দেখা পেয়েছে  তারা। 

 

 

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

মীন রাশিতে অশুভ ‘বিষ যোগ’, কোন ৪ রাশির জাতকদের জীবনে সর্বনাশ নেমে আসছে?

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

দেড় বছর আগে প্রেমের বিয়ে, ঘরের দরজা ভেঙে উদ্ধার দম্পতি দেহ, চাঞ্চল্য দত্তপুকুরে

অবসরের পর নিশ্চিত আয় চাইছেন? সরকারি এই স্কিমে সামান্য বিনিয়োগেই ২০,০০০ টাকা পেনশন পাবেন

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

নিষেধাজ্ঞা সত্বেও শান্তিপুরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঝুলছে ‘বিশ্ব বাংলা’ লোগো

‘জ্ঞানেশ কুমার Must Go,’ শ্রীরামপুরের সভা থেকে হুঙ্কার মমতার

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি