আট বছর বাদে ভারতে বসছে সাফ ফুটবলের আসর

জুনে হবে সাফ ফুটবলের আসর

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে আবার অনুষ্ঠিত হতে চলেছে সাফ ফুটবল গেমস। এবার সাফ গেমসের আসর বসছে জুনে। মঙ্গলবার দক্ষিণ এশিয়া ফুটবল ফেডারেশন বৈঠকে বসে। বৈঠকে সাফ গেমস ভারতো আয়োজন করা নিয়ে একটি প্রস্তাব পেশ হলে সব সদস্য তা সমর্থন করেন।

সাফের সভা শেষে মঙ্গলবার সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানিয়েছেন, মার্কেটিং প্রতিষ্ঠানের প্রস্তাবনায় সভায় ভারতের নাম গৃহীত হয়েছে। আসন্ন সাফ গেমসে মার্কেটিং ও কমার্শিয়াল পার্টনার হিসেবে দায়িত্ব পেয়েছে দুবাইয়ের স্পোর্টস পার্টনার ইন্টারন্যাশনাল।

তবে কোন কোন দেশ আসন্ন সাফ গেমসে অংশ নেবে, সে ব্যাপারে চূডা়ন্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি বলে জানিয়েছেন আনোয়ারুল হক। সাংবাদকিদের তিনি বলেন, সাতটি দেশ নিয়ে সাফ গেমস আয়োজন করা হলে ২০ জুন শুরু করা যেতে পারে। আর ছয়টি দেশ নিয়ে হলে গেমস শুরু করা যেতে পারে ২১ জুন। ভারতকে আগামী ১০ মার্চের মধ্যে ভ্যেনুর কথা জানাতে বলা হয়েছে। কোথায় আয়োজন করলে দর্শক বেশি পাওয়া যাবে, সেটা বিবেচনা করতে বলা হয়েছে। সাফ গেমসে পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও কথা হয়েছে। ভারতে টুর্নামেন্টের আয়োজন হলে পাকিস্তানের ফুটবলারদের ভিসা জটিলতা দেখা দেয়। আজকের সভায় এ ব্যাপারেও আলোচনা হয়েছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ফুটবলার,  কোচিং স্টাফের ভিসা পাওয়া নিশ্চিত করা হয়েছে। সর্বশেষ সাফ ফুটবলের আসর বসে মালদ্বীপে।  ফাইনালে তারা ৩-০ গোলে নেপালকে পরাজিত করে।

আরও পড়ুন ফুটবল ম্যাচে এবার গোল লালকার্ড

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির