জুলাইতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন রোহিত শর্মারা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপ শেষেই দ্বিপাক্ষিক সিরিজের জন্য শ্রীলঙ্কা সফরে যাবেন রোহিত শর্মারা। বুধবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে এ কথা ঘোষণা করা হয়েছে। ওই সফরে তিনটি একদিনের ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।

সদ্য সমাপ্ত বিশ্বকাপের পরে লাগাতার একের পর এক ম্যাচ খেলতে হচ্ছে ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ চলছে। ইতিমধ্যেই ওই সিরিজের তিনটি ম্যাচ হয়েছে। ২-১ ব্যবধানে এগিয়ে সূর্যকুমার যাদবরা। আগামী মাসেই দ্বিপাক্ষিক সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন রোহিত শর্মারা। আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হবে সফর। চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। ওই সফরে প্রোটিয়াদের বিরুদ্ধে তিনটি টি টোয়েন্টি, তিনটি একদিনের ম্যাচ খেলার পাশাপাশি দুটি টেস্টও খেলবে টিম ইন্ডিয়া। 

জুনে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। ৪ জুন শুরু হবে প্রতিযোগিতা। শেষ হবে ৩০ জুন। ওই বিশ্বকাপের শেষেই দ্বিপাক্ষিক সিরিজের জন্য কলম্বোয় উড়ে যেতে হবে রোহিত শর্মাদের। বুধবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ২০২৪ সালের ক্যালেন্ডার ঘোষণা করা হয়েছে। ওই ক্যালেন্ডার অনুযায়ী, জানুয়ারি মাসে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩টি একদিনের ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবেন দাসুন শনাকারা। ওই সিরিজ শেষে আফগানিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশের বিরুদ্ধে ২টি টেস্ট ছাড়াও ৩টি ওডিআই এবং তিনটি টি টোয়েন্টি খেলবে। জুনে টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারতের বিরুদ্ধে তিনটি একদিনের এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে।

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত