আফগান পরীক্ষায় পাশ করতে মরিয়া টিম ইন্ডিয়া, খেলতে পারেন অশ্বিন

টি-২০ বিশ্বকাপের শুরু থেকেই হোঁচোট খেতে হয়েছে ভারতকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টি-২০ বিশ্বকাপের শুরু থেকেই হোঁচোট খেতে হয়েছে ভারতকে। প্রথমে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে লজ্জার হার। এরপর মরণ-বাঁচণ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও হেরে গিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালের রাস্তা কার্যত বন্ধ করে ফেলেছে টিম ইন্ডিয়া। এখন যদি ভগবানের ইচ্ছেতে কোনওরকম মিরাকেল হয় তাহলেই শেষচারে প্রবেশ করতে পারেন বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি। যদিও সেটা খুবই কঠিন একটা বিষয়।

এরই মধ্যে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ খেলতে বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে নামছে ভারতীয় দল। টানা দুই ম্যাচে মুখ থুবড়ে পড়ার পর আফগানদের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া মেন ইন ব্লু। কিন্তু চিন্তার বিষয় হল চলতি বিশ্বকাপে মহম্মদ নবি, রশিদ খানরাও দুরন্ত ছন্দে রয়েছেন। তিন ম্যাচের মধ্যে ইতিমধ্যেই তারা দু’টি ম্যাচে ভালো ব্যবধানে জিতে নিয়েছে। সেই সঙ্গে হয়ে উঠেছে সেমিফাইনালের অন্যতম দাবিদারও।

তাই ম্যাচটা যে টিম ইন্ডিয়ার জন্য খুব একটা সহজ হবে না বললেই চলে। তবে প্রতিপক্ষ আফগানদের বিরুদ্ধে ঘুরে ভীষণভাবে মরিয়া রোহিত, রাহুল, বুমরাহরা। দলে পরিবর্তনের সম্ভাবনা থাকছে। জানা গিয়েছে, বরুণ চক্রবর্তীর পরিবর্তে খেলতে পারেন রবিচন্দ্রন অশ্বিন।

তবে আজ ভারত জিতলেও সেমির সুযোগ তৈরি হবে বলা যাচ্ছে না। আগামী ৭ নভেম্বরই টিম ইন্ডিয়া সেমিতে যাবে কিনা সেটা পরিস্কার হয়ে যাবে। কারণ, ওই দিনই নিউজিল্যান্ড খেলতে নামবে আফগানিস্তানের বিপক্ষে।

আর ওই ম্যাচে যদি আফগানরা জেতে তাহলে ৮ নভেম্বর নামিবিয়ার বিরুদ্ধে বড় ব্যবধানে (রান রেটে) জিততে হবে ভারতকে। যদিও নিজেদের মেন ইন ব্লু-কে বাকি ম্যাচগুলি জিততে হবে। সেটা না হলে টি-২০ বিশ্বকাপে ভারতের গল্প ইতি হয়ে যাবে।

 

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি