রুতুরাজের শতরান, জয়ের জন্য অস্ট্রেলিয়ার চাই ২২৩

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার হাতে দুরমুশ হওয়ার কথা ভোলতে পারেনি টিম ইন্ডিয়া। তাই টি টোয়েন্টি সিরিজে অজিদের নিয়ে কার্যত ছেলেখেলা করে চলেছেন সূর্য যাদবরা। মঙ্গলবার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে ২২২ রান তুলেছে ব্লু ব্রিগেড। আর রানের পাহাড় গড়তে বিশেষ অবদান রেখেছেন ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। তাঁর ৫৭ বলে ১২৩ রানের অবিশ্বাস্য ইনিংস অনেকদিন ক্রিকেট প্রেমীদের মনে জায়গা করে নেবে।

মঙ্গলবার গুয়াহাটির বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। এদিনের ম্যাচ জিতলেই সিরিজ জয় করবেন সূর্য যাদবরা। এমতাবস্থায় টসে জিতে প্রথমে টিম ইন্ডিয়াকে ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক ম্যাথু ওয়েড। দ্বিতীয় ওভারেই জোর ধাক্কা খায় ভারত। মাত্র ৬ রান করে জেসন বেহেরনডর্ফের বলে সাজঘরে ফেরেন যশস্বী জয়সোয়াল। পরের ওভারেই শূন্য রানে ফেরেন ঈশান কিশান। তাঁকে ফেরান কেন রিচার্ডসন। পর পর দুই উইকেট হারিয়ে বিপদে পড়া দলকে টেনে তোলার চেষ্টা চালান রুতুরাজ গায়কোয়াড ও অধিনায়ক সূর্যকুমার যদব। দুজনে জুটি বেঁধে ৫৭ রান যোগ করেন। অজি বোলারদের পাল্টা মারের পথে হাঁটেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে ২৯ বলে ৩৯ রান করে অ্যারন হার্ডির বলে ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান সূর্য।

এর পরে চতুর্থ উইকেটে জুটি বেঁধে তিলক ভার্মা ও রুতুরাজ অজি বোলারদের নির্দয়ভাবে শাসন করতে থাকেন। চার আর ছক্কার ফুলঝুড়ি ছোটাতে থাকেন রুতু। ৩২ বলে চতুর্থ অর্ধশতরান তুলে নেন রুতু। আর সেই অর্ধশতরান ওঠার পরে কার্যত বিধ্বংসী হয়ে ওঠেন ভারতীয দলের ওপেনার। গ্লেন ম্যাক্সওয়েল এক ওভার বল করতে এসে ৩০ রান খরচ করেন। ১৬.১ ওভারে দেড়শো রানের গণ্ডি পেরিয়ে যায় ভারত। অ্যারন হার্ডি, তনবীর সাঙ্ঘাদের তুলোধনা করে ৫২ বলে ১১টি চার আর পাঁচটি ছক্কার সাহায্যে টি টোয়েন্টিতে নিজের প্রথম শতরান পূর্ণ তোলেন রুতু। শেষ পর্যন্ত তাঁর ঝোড়ো ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ২২২ রান তোলে টিম ইন্ডিয়া। তিলক ভার্মা ২৪ বলে ৩১ রানে অপরাজিত থাকেন।  

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?