ইডেনে অভিষেক ঝড়, ইংল্যান্ডকে নাস্তানাবুদ করে জয়ী সূর্যরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ইডেনে বুধবার (২২ জানুয়ারি) শীতের রাতে উষ্ণতা ছড়াল অভিষেক ঝড়।  ভারতীয় দলের তরুণ ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচ হেসেখেলে জিতলেন সূর্যকুমার যাদবরা। ৪৩ বল বাকি থাকতেই হাতে ৭ উইকেট নিয়ে জয় হাসিল করে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন গৌতম গম্ভীরের শিষ্যরা।

জয়ের জন্য ১৩৩ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন ভারতের দুই ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। গাস অ্যাটকিনসনের এক ওভারেই দুজনে ২২ রান নেন। চার ও ছক্কার ফুলঝুরি ছোটান। দুই ভারতীয় ওপেনারকে থামাতে কালঘাম ছুটে যায় ইংলিশ অধিনায়ক জস বাটলারের। পঞ্চম ওভারে বল করতে এসে ভারতীয় শিবিরে জোড়া ধাক্কা দেন জোফ্রা আর্চার। প্রথমে ফেরান ছন্দে থাকা সঞ্জু স্যামসনকে (১৭ বলে ২৩)। এক বল বাদে ফিরিয়ে দেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে। অধিনায়ক হিসাবে প্রথমবার ইডেনে খেলতে নেমে শূন্য রানে ফিরতে হল কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তনীকে।

তবে একই ওভারে জোড়া ধাক্কা খেলেও আগ্রাসী মনোভাব ছাড়েননি অভিষেক। ইংল্যান্ডের বোলারদের নির্দয়ভাবে মারতে থাকেন। তিনটি চার ও ছয়টি বিশাল ছক্কার সাহায্যে মাত্র ২০ বলেই টি টোয়েন্টিতে নিজের দ্বিতীয় অর্ধশতরান তুলে নেন ভারতের তরুণ ওপেনার। টি-টোয়েন্টিতে এটি ইংল্যান্ডের বিরুদ্ধে কোনও ভারতীয়ের করা দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান।  অন্যপ্রান্তে দাঁড়িয়ে বিস্মিত চোখে অভিষেকের বিধ্বংসী ব্যাটিং দেখে যান চার নম্বরে নামা তিলক বর্মা। শেষ পর্যন্ত ৩৩ বলে ৭৯ রান করে আদিল রশিদের শিকার হয়ে সাজঘরে ফেরেন অভিষেক শর্মা। বিধ্বংসী ইনিংস খেললেও ম্যাচ জিতিয়ে ফিরতে পারলেন না। তবে ততক্ষণে জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। মার্ক উডের বলে বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয় এনে দেন তিলক। তিনি অপরাজিত থাকেন ১৯ রানে আর হার্দিক পাণ্ড্য ৩ রানে।    

এর আগে এদিন টসে জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ব্যাটিং সহায়ক পিচ হলেও শীতের সন্ধ্যায় ইডেনে বোলাররা সুবিধা পাবেন এমন আশাতেই ওই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় ইংল্যান্ড। আরশদীপের তৃতীয় বলে শূন্য রানে সাজঘরে ফেরেন ফিল সল্ট। নিজের পরের ওভারে অন্য ইংলিশ ওপেনার বেন ডাকেটকেও (৪) ফিরিয়ে দেন আরশদীপ। শুরুতে জোড়া ধাক্কা খেলেও রান তোলার গতি কমেনি ইংল্যান্ডের। তার প্রধান কারণ অধিনায়ক জস বাটলারের মারমুখী।  হার্দিকের এক ওভারে ১৮ রান নেন তিনি। প্রথম পাওয়ার প্লে শেষে ইংল্যান্ডের রান দাঁড়ায় ২ উইকেটে ৪৬। হ্যারি ব্রুককে সঙ্গে নিয়ে দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ইংল্যান্ড অধিনায়ক। কিন্তু অষ্টম ওভারে বল করতে এসে ইংলিশ শিবিরে জোড়া ধাক্কা দেন বরুণ চক্রবর্তী। প্রথমে হ্যারি ব্রুক (১৭) ও পরে লিয়াম লিভিংস্টোনকে (০) ফেরান তিনি। ৬৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারী দল।

যদিও ভারতীয় বোলারদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই চালান জস বাটলার। মাত্র ৩৪ বলে অর্ধশতরান করেন তিনি। টি-টোয়েন্টিতে ২৬তম অর্ধশতরান হল তাঁর।  ভারতের মাটিতে শুরুটা ভাল হয়নি জ্যাকব বেথেলের। ১৪ বলে ৭ রান করে হার্দিক পাণ্ড্যর শিকার হয়ে সাজঘরে ফেরেন। খানিকবাদে জেমি ওভারটনকে (২) সাজঘরের পথ দেখান অক্ষর পটেল। ১৬তম ওভারে কোনও ক্রমে ১০০ রানের গণ্ডি পেরিয়ে ইংল্যান্ড। আর একশো রানের গণ্ডি পেরোনোর খানিক পর অক্ষরের বলেই ফিরে যান গাস অ্যাটকিনসন (২)। একের পর এক সতীর্থকে অসহায়ভাবে আত্মসমর্পণ করতে দেখেও একদিক যিনি আগলে রেখেছিলেন সেই ভয়ঙ্কর হয়ে ওঠা ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারকে ফেরান বরুণ চক্রবর্তী। ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৬৮ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে সাজঘরে ফেরেন ইংল্যান্ড অধিনায়ক। আর সেই সঙ্গে শেষ হয়ে যায় ইংলিশদের বড় রানের ইনিংস গড়ার স্বপ্ন। জোফ্রা আর্চারকে (১২) ফেরান হার্দিক পাণ্ড্য। ইনিংসের শেষ বলে রান আউট হন মার্ক উড (১)। ১৩২ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড।

 

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা