ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন আরশদীপ

Share:

নিজস্ব প্রতিনিধি: টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বুধবার (২২ জানুয়ারি)  ক্রিকেটের স্বর্গোদ্যান ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। টসে জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছেন টিম ইন্ডিয়া অধিনায়ক সূর্যকুমার যাদব। আর প্রথম ম্যাচেই ইতিহাস গড়লেন ভারতের আরশদীপ সিংহ। ইংলিশ ক্রিকেটার বেন ডাকেটকে সাজঘরে ফেরত পাঠিয়ে যুজবেন্দ্র চহালের রেকর্ড ভাঙলেন তিনি। ৬১ ম্যাচে ৯৭ উইকেট ঝুলিতে পুরে টি টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় হিসাবে সর্বোচ্চ উইকেট শিকারির সিংহাসনে বসলেন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ সিরিজের ম্যাচ খেলবেন সূর্যকুমার যাদবরা। ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পরে এই প্রথম ইডেনে নামছেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন খেলোয়াড়। পাশাপাশি ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের কছেও পরিচিত ইডেন। কেননা তিনিও আইপিএলে কেকেআরের অধিনায়ক ও মেন্টরের ভূমিকা পালন করেছেন। ফলে পরিচিত মাঠে দুজনেই জয়ের জন্য ঝাঁপাবেন বলে মনে করা হচ্ছে। দীর্ঘ ৪৩১ দিন বাদে ভারতীয় দলে ফিরে এসেছিলেন বাংলার পেসার মহম্মদ শামি। কিন্তু ঘরের মাঠ তাঁর কাছে প্রত্যাবর্তনের ম্যাচ হয়ে দাঁড়াল না। এদিন ম্যাচের আগে অনুশীলনে দেখা যাচ্ছিল শামির হাঁটুতে স্ট্র্যাপ বাঁধা রয়েছে।  দীর্ঘ দিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা অভিজ্ঞ পেসারকে প্রথম একাদশে রাখার কোনও ঝুঁকি নেননি কোচ গৌতম গম্ভীর।

দুই দলই জিতে সিরিজ শুরু করতে চাইছে। ইডেনের ২২ গজ সাধারণত ব্যাটিং সহায়ক হলেও সন্ধেয় শিশির পড়ার কারণে বোলাররা বাড়তি সুবিধা পেতে পারেন ধরে নিয়েই প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টিম ইন্ডিয়া অধিনায়ক সূর্যকুমার যাদব। ব্যাটিংয়ের উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে। এদিন ম্যাচের তৃতীয় বলেই ফিল সল্টকে ফেরান আরশদীপ সিংহ। নিজের দ্বিতীয় ওভারেও উইকেট নিয়েছেন তরুণ ভারতীয় বোলার। ইংল্যান্ড ওপেনার বেন ডাকেটকে ৪ রানের মাথায় ফেরান তিনি। আর ডাকেটকে আউট করার সঙ্গে সঙ্গেই নয়া নজির গড়েন।

টি টোয়েন্টি ফরম্যাটে এতদিন পর্যন্ত ভারতীয় বোলার হিসাবে সর্বোচ্চ উইকেট শিকারির সিংহাসনে আসীন ছিলেন যুজবেন্দ্র চহাল। তিনি ৮০ ম্যাচে ৯৬ উইকেট ঝুলিতে পুরেছেন। তার পিছনে রয়েছেন ভুবনেশ্বর কুমার। ৮৭ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ৯০। যশপ্রীত বুমরা ও হার্দিক পাণ্ড্য-দুজনেই ৮৯টি করে উইকেটের মালিক। এদিন মাঠে নামার আগে আরশদীপের ঝুলিতে ছিল ৯৫ উইকেট। ফিল সল্টকে আউট করে যুজবেন্দ্র চহালকে ছুঁয়ে ফেলেন। আর ডাকেটকে ফিরিয়ে নয়া রেকর্ড গড়েন।  

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিশিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার