এই মুহূর্তে

টসে জিতে বল করার সিদ্ধান্ত ইংল্যান্ডের, দল থেকে বাদ পড়লেন শামি

নিজস্ব প্রতিনিধি, পুণে: এক দলের লক্ষ্য জিতে সিরিজ পকেটে পোরা। অন্য দলের লক্ষ্য জিতে সিরিজে সমতা ফেরানো। দুই ভিন লক্ষ্য নিয়ে আজ শুক্রবার (৩১ জানুয়ারি) পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়শন স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছেন সূর্যকুমার যাদব ও জস বাটলাররা। ইতিমধ্যেই টস হয়ে গিয়েছে। টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ভারতের প্রথম একাদশে তিনটি বদল হয়েছে। মহম্মদ শামি, ধ্রুব জুরেল ও ওয়াশিংটন সুন্দর বাদ পড়েছেন। তঁদের পরিবর্তে দলে এসেছেন আরশদীপ সিংহ, রিঙ্কু সিংহ ও শিবম দুবে।  ইংল্যান্ড দলের প্রথম একাদশে দুটি পরিবর্তন হয়েছে।  জেম স্মিথের পরিবর্তে দলে ফিরেছেন জ্যাকব বেথেল। আর মার্ক উডের জয়গায় এসেছেন  সাকিব মাহমুদ।

ইডেন ও চেন্নাইয়ে প্রথম দুই ম্যাচে জিতে সিরিজ জয়ের লক্ষ্যে অনেকটাই এগিয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু পর পর দুই ম্যাচ হরার পরে রাজকোটে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল ইংল্যান্ড। ওই ম্যাচেই ৪৩৭ দিন বাদে ভারতের জার্সি গায়ে প্রত্যাবর্তন ঘটেছিল বাংলার জোরে বোলার মহম্মদ শামির। যদিও প্রত্যাবর্তনের ম্যাচে বল হাতে তেমন ভেল্কি দেখাতে পারেননি। আজকের ম্যাচে সূর্য যাদবের লক্ষ্য যেমন এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটস্থ করা, তেমনই অন্য এক লক্ষ্য সামনে রেখে মাঠে নামছেন হার্দিক পাণ্ড্য। ভারতীয় ক্রিকেটার হিসাবে সর্বাধিক উইকেট শিকারি হিসাবে যুজবেন্দ্র চহালকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসা।

চলতি সিরিজের প্রথম ম্যাচেই চহালকে টপকে টি টোয়েন্টি ফরম্যাটে ভারতীয় বোলার হিসাবে সর্বাধিক উইকেট শিকারীর সিংহাসনে বসেছিলেন আরশদীপ সিংহ। তিনি বর্তমানে ৯৮ উইকেটের মালিক। ৮০ ম্যাচে ৯৬ উইকেট শিকার করে দ্বিতীয় স্থানেই রয়েছেন চহাল। ১১২ ম্যাচে ৯৪ উইকেট নিয়ে তৃতীয় স্থনে রয়েছেন হার্দিক পাণ্ড্য। আজকের ম্যাচে দুটি উইকেট নিলে চহালকে ছুয়ে ফেলবেন তিনি। আর তিন উইকেট নিলে চহালকে টপকে দ্বিতীয়স্থানে উঠে আসবেন।

Published by:

Share Link:

More Releted News:

কেকে’হার’, চেন্নাইয়ের কাছেও হারলেন রাহানেরা

কলকাতাকে জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্য দিল ধোনিবিহীন চেন্নাই সুপার কিংস

‘করোনার টিকাই বাবাকে মেরে ফেলেছে’, বিস্ফোরক দাবি শেন ওয়ার্ন পুত্রের  

কোমরের চোটে শেষ হচ্ছিল কেরিয়ার, কে নতুন জীবন দিলেন প্রফুলের?

আজ কলকাতা বনাম চেন্নাই ম্যাচে খেলবেন ধোনি? তুঙ্গে জল্পনা

উইজডেনের সেরা দীপ্তি ও স্টার্ক, বর্ষসেরা পাঁচের তালিকায় চার ভারতীয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ