টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের, ছোটদের বিশ্বকাপ ফাইনালে ভরসা বৈভব সূর্যবংশী

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি), ভারত-ইংল্যান্ডের দ্বৈরথ। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি), ভারত-ইংল্যান্ডের দ্বৈরথ। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। হারারে স্পোর্টস ক্লাবে দুই দলের মধ্যে শিরোপা দখলের লড়াই। দুপুর ১ টা থেকে শুরু ম্যাচ। ইতিমধ্যেই টস সম্পন্ন হয়েছে। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। বোলিং-ফিল্ডিং করবে ইংল্যান্ড। তবে বিশ্বকাপের শুরু থেকেই ভারতের লাকি চার্ম বৈভব সূর্যবংশী। আর ম্যাচের প্রথমেই ব্যাট করতে নামবেন ‘বিস্ময়’ বালক বৈভব সূর্যবংশী। তাই এই গুরুত্বপূর্ণ ম্যাচে সবার নজর বৈভবের দিকে। ভারত এ বছর নিয়ে টানা দশম ফাইনাল খেলছে, যা কিনা রেকর্ড। ইতিমধ্যেই পঞ্চমবার ছোটদের বিশ্বকাপ জিতেছে ভারত। এবার জিতলে ষষ্ঠবার U19 বিশ্বকাপের মুকুট জিতবে ভারত। তাই সকলের নজর বৈভব সূর্যবংশীর উপর। তাঁর হাত ধরেই রেকর্ড ভাঙার পথে ভারত। কারণ U19 বিশ্বকাপের শুরু থেকেই দারুণ ফর্মে আছেন বৈভব। তাই শিরোপা অর্জনের ম্যাচেও তিনি বিধ্বংসী ব্যাটিংয়ে বিরোধীদের আক্রমণ করতে চাইবেন, সেটাই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতীয় দল ছয়বারের শিরোপা জয়ের পথে। ভারতীয় দল ২০০০, ২০০৮, ২০১২, ২০১৮ এবং ২০২২ সালে শিরোপা জিতেছে। অন্যদিকে, ইংল্যান্ড কেবল একবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে। তাঁরা ১৯৯৮ সালের ফাইনালে নিউজিল্যান্ডকে পরাজিত করে বিশ্বকাপ জয় পেয়েছিল। তাই আজকের ম্যাচের দিকে সবার পাখির চোখ।

ফাইনালে ভারতের একাদশ: বৈভব সূর্যবংশী , অ্যারন জর্জ, আয়ুষ মাত্রে (অধিনায়ক), বিহান মালহোত্রা, বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু (উইকেটরক্ষক), আরএস আমব্রিস, কনিষ্ক চৌহান, খিলান প্যাটেল, হেনিল প্যাটেল এবং দীপেশ দেবেন্দ্রন। ফাইনালে ইংল্যান্ডের একাদশ: জোসেফ মুরস, বেন ডকিন্স, বেন মেস, থমাস রিভস (অধিনায়ক/উইকেটরক্ষক), ক্যালেব ফকনার, র‍্যালফি অ্যালবার্ট, ফারহান আহমেদ, সেবাস্তিয়ান মরগান, জেমস মিন্টো, ম্যানি লুমসডেন এবং অ্যালেক্স গ্রিন।

ছোটদের বিশ্বকাপ দুর্দান্তভাবে শুরু করেছিল ভারত। প্রথম ম্যাচে ডিএলএস পদ্ধতিতে আমেরিকাকে ৬ উইকেটে হারায় ভারত। এরপর বাংলাদেশের বিরুদ্ধে ডিএলএস পদ্ধতিতে ১৮ রানে ম্যাচ জেতে ভারত। এছাড়া গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিল ভারত। ডিএলএস পদ্ধতিতে ৭ উইকেটে নিউজিল্যান্ডকে হারায়। সুপার ৬ পর্বেও শক্তিশালী পারফর্মেন্স অব্যাহত রেখেছিল ভারত। একতরফা ম্যাচে সহ-আয়োজক জিম্বাবুয়ের বিরুদ্ধে ২০৪ রানের বিশাল জয়ের পেয়েছিল ভারত। পরবর্তীতে, দ্বিতীয় সুপার ৬ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫৮ রানে পরাজিত করে, টিম ইন্ডিয়া সেমিফাইনালে স্থান পাকা করে নেয়। সেমিফাইনালে, ভারত আফগানিস্তানের মুখোমুখি হয়, যেখানে তারা ৭ উইকেটে জয়লাভ করে।

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক