এই মুহূর্তে

‘অবাধ্য’ ঈশান ও সূর্যের বিধ্বংসী ব্যাটিংয়ে দ্বিতীয় ম্যাচ হেসেখেলে জিতল ভারত

নিজস্ব প্রতিনিধি: সিরিজের দ্বিতীয় ম্যাচটি জিততেও মরিয়া ছিল ভারত। আর সেই বহু প্রত্যাশিত জয়ী ছিনিয়ে ভারত। এদিন রায়পুরে সূর্যদের ২০৯ রানের লক্ষ্যমাত্রা কিউইরা। প্রথম ম্যাচে সকলের নজর কেড়েছিলেন তরুণ ব্যাটসম্যান অভিষেক শর্মা। তবে দ্বিতীয় ম্যাচে এক রানও করতে পারলেন না তিনি। সঞ্জুও বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেনি। অভিষেক না পারলেও রায়পুরে ভারতকে ম্যাচ জেতাতে অনবদ্য ভূমিকা রাখলেন ঈশান কিষাণ ও অধিনায়ক সূর্য কুমার যাদব। পাঁচ ম্যাচের সিরিজে বর্তমান ফলাফল ২-০। অর্থাৎ দুটি ম্যাচ জিতে এখনো এগিয়ে রয়েছে ভারত। আর একটি ম্যাচ জিততে পারলেই সিরিজে ভারতের জয় নিশ্চিত।

রায়পুরে ওপেন করতে নেমেছিলেন সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। ৬ রান করে ম্যাট হেনরির বলে আউট হন সঞ্জু। অন্যদিকে ডাফির প্রথম বলেই ছয় মারতে গিয়ে আউট হন অভিষেক। দুরন্ত খেলেন ঈশান। ৩২ বলে করেন ৭৬ রান। অধিনায়ক সূর্য কুমার যাদব ৩৭ বলে ৮২ রান করে অপরাজিত রয়েছেন। শিবম দুবে ১৮ বলে ৩৬ রান করে অপরাজিত রয়েছেন। 

মিচেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্রের ঝোড়ো ইনিংসে ভর করে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে সম্মানজনক রান তুলল নিউজিল্যান্ড। শুক্রবার (২৩ জানুয়ারি) রায়পুরে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৮ রান তোলে কিউইরা। ভারতের হয়ে কুলদীপ যাদব ৩৫ রানে দুই উইকেট নিয়েছেন।

টস জিতে এদিন প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে খেলতে শুরু করেন কিউই ওপেনার ডেভন কনওয়ে। প্রথম ওভারে আর্শদীপ সিংহকে পিটিয়ে ১৮ রান তোলেন। মারমুখী হতে গিয়েই হর্ষিত রানার প্রথম ওভারে হার্দিকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। আউটের আগে ৯ বলে করে যান ১৯ রান। এর পরের ওভারেই বরুণ চক্রবর্তীর গুগলি বুঝতে না পেরে ঈশান কিশনের হাতে ক্যাচ দিয়ে আউট হন টিম সাইফার্ট (২৪)। শূন্য রানে দুই উইকেট হারানোর পরে কিউই ব্যাটাররা রক্ষণাত্মক খেলবেন বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু তা ভুল প্রমাণ করেন রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস। দুই ব্যাটারই ভারতীয় বোলারদের পাল্টা আক্রমণের পথে হাঁটেন। নবম ওভারে ফিলিপসকে (১২ বলে ১৯) কিউই শিবিরকে জোর ধাক্কা দেন কুলদীপ যাদব। ৯.১ ওভারে তিন উইকেট হারিয়ে ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় কিউইরা।

একদিনের সিরিজে দুর্ধর্ষ ফর্মে থাকা ড্যারিল মিচেল পাঁচ নম্বরে নেমেই হাত খুলে খেলতে শুরু করেন। তবে তাঁকে বেশি দূর এগোতে দেননি শিবম দুবে। বলের গতি বুঝতে না পেরে হার্দিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মিচেল। তিনি করেন ১৮ রান। পরের ওভারে ফের কিউই শিবিরকে ধাক্কা দেন কুলদীপ যাদব। অর্ধশতরানের দিকে এগিয়ে যাওয়া বিপজ্জনক হয়ে ওঠা রাচিন রবীন্দ্রকে (২৬ বলে ৪৪)ফিরিয়ে দেন। ষষ্ঠ উইকেটে মার্ক চ্যাপম্যান ও কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার সেই বিপর্যয় খানিকটা কাটিয়ে দলকে এগিয়ে নিয়ে যান। একদিক আগলে রাখেন চ্যাপম্যান। অন্যপ্রান্তে মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন স্যান্টনার। ১৭তম ওভারে বল করতে এসে চ্যাপম্যানকে (১০) ফিরিয়ে জুটি ভাঙেন হার্দিক পাণ্ড্য। তবে তাতে খুব একটা লাভ হয়নি। সপ্তম উইকেটে জুটি বেঁধে হাত খুলে খেলে দলকে ২০৮ রানে পৌঁছে দেন স্যান্টনার (অপরাজিত ৪৭) ও জাকারি ফোকস (অপরাজিত ১৫)।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বরুণ-অক্ষরদের দাপটে নামিবিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল ভারত

দিল্লিতে ঈশান-হার্দিক ঝড়, নামিবিয়াকে ২১০ রানের লক্ষ্য দিল সূর্য বাহিনী

মস্কা ভাইদের চওড়া ব্যাটে নেপালকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস ইতালির

বিশ্বকাপের মাঝেই নয়া বিতর্ক, দিল্লির স্টেডিয়ামে অবিক্রিত পানীয় গ্লাস থেকে ফের বোতলে ভরার অভিযোগ

ওমানকে ১০৫ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল শ্রীলঙ্কা

কিংবদন্তি বেলকে ছুঁলেন হলান্ড, জেরার্ডের রেকর্ডে ভাগ বসালেন সালাহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ