কলম্বোয় বৃষ্টিতে বন্ধ ম্যাচ, ভারতের রান ১৪৭/২

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: হাতের মুঠোয় থাকা ম্যাচে আচমকাই ছন্দপতন। পর পর দুই ওভারে দুই উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে গিয়েছে টিম ইন্ডিয়া। শাদাব খান আর শাহিন আফ্রিদির বলে সাজঘরে ফিরেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও শুভমন গিল। প্রতিবেদন প্রকাশের সময়ে ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও দলে ফিরে আসা কে এল রাহুল। ভারতের রান ১৪৭/২। বৃষ্টির কারণে ২৪.১ ওভারের পরেই ম্যাচ বন্ধ করে দিয়েছেন আম্পায়াররা।  

রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন পাক অধিনায়ক বাবর আজম। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই তাঁর ওই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে ফিরেছে পাক শিবিরে। শুরু থেকেই শাহিন আফ্রিদি-হারিস রউফদের দেখেশুনে খেলতে থাকেন রোহিত শর্মা ও শুভমন গিল। প্রথম পওয়ার প্লে’তে ৩৭ রান তোলেন দুজনে। ৫৬ বলে জুটি বেঁধে দলকে ৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন দুজনে।

আর পওয়ার প্লে’র পরেই আচমকা মারমুখী হয়ে ওঠেন গিল। দশটি চারের সাহায্যে ৩৭ বলে নিজের একদিনের কেরিয়ারে দশম অর্ধ অশতরান পূর্ণ করেন তরুণ ব্যাটার। ক্রিজের অন্যপ্রান্তে গিলকে মারমুখী হতে দেখে আগ্রাসী ব্যাটিং শুরু করেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি ৪২ বলে নিজের ৫০তম অর্ধ শতরান পুর্ণ করেন। ১৩.২ ওভারে ১০০ রানের গণ্ডি টপকে যায় ভারত। দুই ব্যাটারের মারমুখী মেজাজ দেখে কার্যত হতাশ হয়ে পড়েন পাকিস্তানের চার পেসার। ৩৭ বলে নিজের দশম অর্ধশতরান পূর্ণ করেন গিল।আর ভারত অধিনায়ক নিজের অর্ধ শতরান করতে নিয়েছেন ৪২টি বল।

দুই ব্যাটার স্বাভাবিক ছন্দে খেলায় চাপে পড়ে যান পাক অধিনায়ক বাবর আজম। জুটি ভাঙতে বল তুলে দেন দলের সহ অধিনায়ক তথা স্পিনার শাদাব খানের হাতে। আর তাতেই বাজিমাত। ১৭তম ওভারে রোহিতকে (৫৬) সাজঘরে ফিরিয়ে জুটি ভাঙতে সফল হন পাক সহ-অধিনায়ক। পরের ওভারে গিলকে (৫৮)ফিরিয়ে দেন শাহিন আফ্রিদি। দুই রানের মধ্যে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ভারত।

বউয়ের সঙ্গে চরম বিরোধ, রাশি মিলিয়ে জেনে নিন, আজকে প্রেমের জীবন কার কেমন যাবে?

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?