রবিতে সম্মুখ সমরে ভারত-দক্ষিণ আফ্রিকা, মুখোমুখি লড়াইয়ে কারা এগিয়ে?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আইসিসি মেইন’স টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সুপার ৮ পর্বে নিজেদের প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার (২২ ফেব্রুয়ারি) আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ভারত। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত এই ম্যাচ থেকে পূর্ণ দুই পয়েন্ট তুলে নিয়ে সেমিফাইনালের পথে বড়সড় অগ্রগতি চাইছে। সামনে রয়েছে জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লড়াই, তাই সুপার ৮-এর শুরুটা জয় দিয়ে করতে মরিয়া মেন ইন ব্লু ।

অধিনায়ক সূর্বকুমার যাদব নেদারল্যান্ডসকে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে। যদিও দল এখনও সম্পূর্ণ ছন্দে খেলতে পারেনি, তবুও টানা চার জয় তাদের মানসিকভাবে এগিয়ে রাখছে। অন্যদিকেআইসিসি মেইন’স টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সুপার ৮ পর্বে নিজেদের প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার (২২ ফেব্রুয়ারি) আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে ভারত। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত এই ম্যাচ থেকে পূর্ণ দুই পয়েন্ট তুলে নিয়ে সেমিফাইনালের পথে বড়সড় অগ্রগতি চাইছে। সামনে রয়েছে জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লড়াই, তাই সুপার ৮-এর শুরুটা জয় দিয়ে করতে মরিয়া মেন ইন ব্লু।

অধিনায়ক সূর্বকুমার যাদব নেদারল্যান্ডসকে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে। যদিও দল এখনও সম্পূর্ণ ছন্দে খেলতে পারেনি, তবুও টানা চার জয় তাদের মানসিকভাবে এগিয়ে রাখছে। অন্যদিকে

দক্ষিণ আফ্রিকাও দুর্দান্ত ফর্মে। আফগানিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ডাবল সুপার ওভারে জয় এবং কানাডা, নিউজিল্যান্ড ও ইউএই-র বিরুদ্ধে প্রভাবশালী পারফরম্যান্স তাদের শক্ত প্রতিপক্ষ করে তুলেছে।

মুখোমুখি পরিসংখ্যান

•টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে দুই দল ৩৫ বার মুখোমুখি হয়েছে।

•ভারত জিতেছে ২১ ম্যাচ

•দক্ষিণ আফ্রিকা জিতেছে ১৩ ম্যাচ

•১টি ম্যাচে ফল হয়নি

নজরে যারা

•ঈশান কিষান: পাওয়ারপ্লেতে আক্রমণাত্মক ব্যাটিং। পাকিস্তানের বিরুদ্ধে ৭৭ রানের ম্যাচজয়ী ইনিংস।

•বরুণ চক্রবর্তী: টুর্নামেন্টে ভারতের

•সর্বোচ্চ উইকেটশিকারি (৯ উইকেট)। মাঝের ওভারে বড় অস্ত্র।

•এইডেন মার্করাম: ৪ ইনিংসে ১৭৮ রান, স্ট্রাইক

•রেট ১৮৭.৩৬। দলের ব্যাটিংয়ের স্তম্ভ।

•লুঙ্গি এনগিডি: ৩ ম্যাচে ৮ উইকেট, ইকোনমি ৭.৫৮। নতুন বলে বিপজ্জনক।

কোন দল এগিয়ে?

সাম্প্রতিক রেকর্ড ও ধারাবাহিকতার বিচারে ভারত সামান্য এগিয়ে। শেষ ১০ টি-২০ সাক্ষাতে ৭ বার জিতেছে ভারত। তবে দক্ষিণ আফ্রিকার ভারসাম্যপূর্ণ দলও কম শক্তিশালী নয়। ভারতের মিডল অর্ডার যদি স্থিতিশীলতা দেখাতে পারে, তাহলে জয়ের পাল্লা তাদের দিকেই ঝুঁকতে পারে।

‘আমাকে উত্য়ক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন