শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম এক দিনের ম্যাচ টাই

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: তীরে এসে তরী ডুবল রোহিত শর্মাদের। শুক্রবার কলম্বোর প্রেমাদাস স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে জেতা ম্যাচ হাতছাড়া করলেন। প্রথমে ব্যাট করে আট উইকেট হারিয়ে ২৩০ তুলেছিল শ্রীলঙ্কা। জবাবে ৪৭.৫ ওভারে ২৩০ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। বল হাতে ভেল্কি দেখিয়ে দলের নিশ্চিত হার রুখেছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসলঙ্কা।

জয়ের জন্য ২৩১ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে দুর্দান্ত শুরু করেছিলেন ভারতের দুই ওপেনার শুভমন গিল ও রোহিত শর্মা। একদিকে ক্রিজ আগলে ছিলেন শুভমন। অন্যপ্রান্তে মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন ভারত অধিনায়ক। প্রথম উইকেটে ৭৫ রান যোগ করেন দুজনে। ১৩তম ওভারে গিলকে (১৬) ফিরিয়ে শ্রীলঙ্কাকে ব্রেক থ্রু এনে দেন দুনিথ ওয়েল্লালাগে। তার পরেই পর পর উইকেট হারায় ভারত। ওয়েল্লালাগের পরের ওভারেই সাজঘরে ফিরে যান দুরন্ত ছন্দে ব্যাট করতে থাকা রোহিত। আউট হওয়ার আগে তিনি করেন ৪৬ বলে ৫৮ রান। ওয়াশিংটন সুন্দর ফিরে যান ব্যক্তিগত ৫ রানে। এর পরে বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার চতুর্থ উইকেটে জুটি বেঁধে শ্রীলঙ্কার বোলারদের পাল্টা শাসন করে দলকে এগিয়ে নিয়ে যান। ২৪তম ওভারে বল করতে এসে বিরাটকে (২৪) ফিরিয়ে ভারতকে জোর ধাক্কা দেন ওয়ানিন্দু হাসরঙ্গা। পরের ওভারে শ্রেয়স আইয়ারকে (২৩) ফেরান আসিথা ফার্নান্ডো।

পর পর দুই উইকেট হারিয়ে ফের চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। ষষ্ঠ উইকেটে জুটি গড়ে মাথা ঠাণ্ডা করে খেলে সেই চাপ কাটান লোকেশ রাহুল ও অক্ষর পটেল। দুজনের পার্টনারশিপে ক্রমশই জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছিল ভারত। ৪০তম ওভারে রাহুলকে (৩১) ফিরিয়ে ৫৭ রানের জুটি ভাঙেন হাসরঙ্গা। পরের ওভারে অক্ষর পটেলকে (৩৩) ফিরিয়ে দেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসলঙ্কা। কুলদীপ যাদবকে (২) ফেরান হাসরঙ্গা। এর পর একাই দলকে টেনে নিয়ে যান শিভম দুবে। একসময়ে ২৩০ রানে পৌঁছে গিয়েছিল ভারতের স্কোর। তখন মনে হচ্ছিল জয় হাতের মুঠোয়। কিন্তু ৪৮তম ওভারে বল হাতে ভেল্কি দেখালেন  শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসলঙ্কা। চতুর্থ বলে লেগ বিফোরের ফাঁদে ফেলেন শিভম দুবেকে (২৫)। আর পরের বলেই আর্শদীপ সিংকে শূন্য রানে  সাজঘরে ফিরিয়ে ভারতের মুখ থেকে জয়ের গ্রাস কেড়ে নেন।

মুখ ঢেকে কথা বলার মাশুল! দুই ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের