India VS West Indies: রবিবাসরীয় ইডেনে দর্শক প্রবেশের ক্ষেত্রে মিলবে বড়সড় ছাড়

কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে প্রথমে দর্শক প্রবেশের অনুমতি দেয়নি বিসিসিআই।

Share:

নিজস্ব প্রতিনিধি: কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে প্রথমে দর্শক প্রবেশের অনুমতি দেয়নি বিসিসিআই। কিন্তু পরিস্থিতির বদল এবং কলকাতার মানুষের ক্রিকেট প্রেমের কথা মাথায় রেখে সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হল ভারতীয় ক্রিকেট বোর্ড। গত মঙ্গলবারই বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন যে ইডেনে দর্শক প্রবেশের ক্ষেত্রে ছাড় মিলবে। তাঁর আশ্বাসের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মাঠে খেলা দেখার দিক থেকে মিলে গেল সবুজ সংকেত। 

তৃতীয় তথা রবিবার টি-২০ সিরিজের শেষ ম্যাচে ইডেনে ম্যাচ দেখতে পাবেন কমবেশি ৩০ হাজার দর্শক। তবে সাধারণ মানুষের জন্য খুলছে না ক্রিকেটের নন্দন কাননের দরজা। একমাত্র বাংলার ক্রিকেট সংস্থা তথা সিএবি-র সদস্যরাই পাবেন মাঠে বসে খেলা দেখার সুযোগ। ইডেনের গ্যালারি খানিকটা ভর্তি করার জন্যই এই পথ অবলম্বন করেছে বিসিসিআই। তাই সিএবি-র সদস্য এবং ঘণিষ্ঠদের দিয়েই মাঠ ভরাতে চাইছে তারা।

অন্যদিকে, বুধবার সন্ধ্যায় ক্যারিয়ানদের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু করবে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ইডেন গার্ডেন্স তথা ক্রিকেটের নন্দন কানন বরাবরই হিটম্যানের জন্য পয়া মাঠ। এখানেই জীবনের বড়সড় সাফল্যগুলি পেয়েছেন হিটম্যান। তাই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজের প্রথমে জয় ছাড়া আর কিছুই ভাবছেন না তিনি। দলের সকলেই ফর্মে রয়েছেন। তাই টি-২০ সিরিজেও ওয়ান ডে সিরিজের মতো প্রতিপক্ষকে ওয়াইট ওয়াশ করাই লক্ষ্য রোহিতের।

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?