আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চেন্নাইয়ে হার্দিক-তিলক ঝড়, জিম্বাবোয়েকে ২৫৭ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: মরণ-বাঁচন ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন অভিষেক শর্মা-হার্দিক পাণ্ড্য-তিলক বর্মারা। ত্রয়ীর বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতেই বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে রানের পাহাড় গড়ল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২৫৬ রান তুলেছেন সূর্যকুমার যাদবরা।

টস জিতে এদিন ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান জিম্বাবোয়ে অধিনায়ক সিকন্দর রাজা। ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন অভিষেক শর্মা ও সঙ্জু স্যামসন। শুরু থেকেই মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন সঞ্জু।  বড় শট খেলতে গিয়ে উইকেট ছুড়ে দিয়ে আসেন তিনি। ১৫ বলে ২৪ রান করে ফেরেন। এর পরে অভিষেকের সঙ্গে জুটি বাঁধেন ঈশান কিশন। দুজনেই চালিয়ে খেলতে থাকেন। পাওয়ার প্লে শেষে ভারতের রান দাঁড়ায় এক উইকেট হারিয়ে ৮০। চলতি বিশ্বকাপে অফ ফর্মে থাকা টি টোয়েন্টির সেরা ব্যাটার অভিষেক টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দিয়ে ২৬ বলে অর্ধশতরান পূর্ণ করেন। জিম্বাবোয়ে অধিনায়ক সিকন্দর রাজার বলের বাউন্স বুঝতে ভুল করে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন ঈশান (৩৮)। ভেঙে যায় ৭২ রানের পার্টনারশিপ। এর পরে অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান অভিষেক। তবে বেশিক্ষণ থিতু হতে পারেননি। মাপোসার বলে ফিরে যান। আউটের আগে করে যান ৩০ বলে ৫৫।

অধিনায়ক সূর্যকুমার যাদব রণংদেহী মূর্তি ধারণ করে বেধড়ক পিটুনি দিতে থাকেন জিম্বাবোয়ের বোলারদের। ছক্কা হাঁকাতে গিয়ে তিনিও ফিরে যান (১২ বলে ৩৩)। ততক্ষণে দল অনেকটাই শক্ত ভিতের উপরে দাঁড়িয়ে গিয়েছে। পঞ্চম উইকেটে জুটি বেঁধে হার্দিক পাণ্ড্য ও তিলক বর্মা ১৬.৪ ওভারেই দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। ২০০ রানের গণ্ডি পার হওয়ার পরেই হার্দিক ও তিলক খুনে মেজাজে ব্যাটিং করতে থাকেন। ১৯তম ওভারে রিচার্জ নাগারাভার এক ওভারে বিশাল দুই ছক্কা হাঁকান তিলক বর্মা। ওই ওভারে সংগ্রহ হয় ২০ রান। শেষ পর্যন্ত রানে শেষ হয় ভারতের ইনিংস। হার্দিক পাণ্ড্য ২৩ বলে ৫০ এবং তিলক বর্মা ১৬ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন।

Published by:

Share Link:

More Releted News:

বিফলে রাহুলের দুরন্ত শতরান, দিল্লিকে হারিয়ে প্লে-অফের পথে পঞ্জাব

ক্যাচ ধরতে গিয়ে মাথায় গুরুতর চোট, হাসপাতালে নিয়ে যাওয়া হল দিল্লির তারকা বোলারকে

পঞ্জাবের বিরুদ্ধে ২৬৪ রান তুলল দিল্লি, একা রাহুলই করেছেন ১৫২

রবিতে বাঁচা-মরার ম্যাচ রাহানেদের, দলে ফিরছেন পাথিরানা

বাবর আজমের পতনের কারণ পাক মিডিয়া, বিরাটের সঙ্গে তুলনা নিয়েও মুখ খুললেন ওয়াসিম জাফর

‘বিতর্কিত বিজ্ঞাপন বানিয়ে ফায়দা লুটছে’, IPL-র মরশুমে হরভজনকে একহাত শ্রীশান্তের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ