টস হেরে প্রথমে ব্যাট করবেন সূর্যরা, দলে দুই পরিবর্তন

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারত ও জিম্বাবোয়ে। টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছেন জিম্বাবোয়ের অধিনায়ক সিকন্দর রাজা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামা প্রথম একাদশে দুটি পরিবর্তন ঘটিয়ে মাঠে নেমেছেন সূর্যকুমার যাদবরা। ওয়াশিংটন সুন্দর ও রিঙ্কু সিংহের জায়গায় দলে এসেছেন অক্ষর পটেল ও সঞ্জু স্যামসন।

সুপার এইটের প্রথম ম্যাচে হেরেছে ভারত ও জিম্বাবোয়ে। দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিলেন সূর্যকুমার যাদবরা আর ওয়েস্ট ইন্ডিজের কাছে দুরমুশ হয়েছিলেন সিকন্দর রাজারা। ফলে এদিনের ম্যাচে যে দল হারবে সেই দলেরই বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যাবে। ফলে দুই দলই জানপ্রাণ লড়িয়ে খেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিন সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে চলে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। আর প্রোটিয়াদের ওই জয়ে খানিকটা সুবিধা হয়েছে সূর্যদের। এদিন জিম্বাবোয়ের বিরুদ্ধে জিতলে ওয়েস্ট ইন্ডিজকে হারালেই সেমিফাইনালের জায়গা নিশ্চিত হয়ে যাবে। কার্যত ওই ম্যাচই হবে কোয়ার্টার ফাইনাল ম্যাচ। সেক্ষেত্রে নেট রানরেট কোনও কাজেই আসবে না।

অন্যদিকে এবারের বিশ্বকাপ সাড়া জাগিয়েই শুরু করেছিল জিম্বাবোয়ে। দুই শক্তিধর দেশ শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার এইটে পৌঁছেছে। যদিও প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে লজ্জাজনক হারের মুখোমুখি হতে হয়েছে। এদিন ভারতকে হারালে শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবেন সিকন্দর রাজারা। ওই ম্যাচ জিতলে সেমিতে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। ফলে সেই সুযোগ হাতছাড়া করতে চাইবেন না জিম্বাবোয়ের খেলোয়াড়রা।

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার