বিশ্বকাপ থেকে জিম্বাবোয়ের বিদায়, জিতে টিকে রইলেন সূর্যরা

Share:

নিজস্ব প্রতিনিধি: এই ম্যাচ ছিল ভারতের কাছে মরণ বাঁচনের লড়াই। জিততে হলে এবিং সেমি ফাইনালে জায়গা করে নেওয়ার আশা টিকিয়ে রাখতে হলে বড় রান করতে হত ভারতকে। সেই লক্ষ্যে এদিন ময়দানে নেমেছিল ভারত। গত সুপার এইটের ধাক্কা কাটিয়ে রানের পাহাড় গড়ে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ২৫৬ রান করে ভারত। বিশাল এই রান তাড়া করা সত্যি কঠিন ছিল। তবে শেষ পর্যন্ত লড়াই করেও জিততে পারল না জিম্বাবোয়ে। ৭২ রানে    হারল ভারতের কাছে। ৬ উইকেট হারিয়ে জিম্বাবোয়ে ১৮৪ রান করে। এই জয়ের সঙ্গেই সেমি ফাইনালে ওঠার লড়াইয়ে কিছুটা হলেও অক্সিজেন পেল গত বারের টি টোয়েন্টি চ্যম্পিয়নরা।

 লম্বা এই রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে ছিল জিম্বাবোয়ে। প্রথমেই উইকেট নেন ভারতের সহ অধিনায়ক অক্ষর প্যাটেল। মারুমানিকে (২০) আউট করেন তিনি।  ৪৪ রানে পড়ে  জিম্বাবোয়ের প্রথম উইকেট। বরুণের বলে ছক্কা মারতে গিয়ে আউট হন মেয়ার্স (৬)। অর্শদীপের বলে ছয় মারতে গিয়ে আউট  হন অধিনায়ক রাজা (৩১)। অর্শদীপের বলে এলবিডব্লিউ হন বার্ল (০)। টনিকে (১১) বোল্ড করে তিনটি উইকেট নেন অর্শদীপ। মুসেকিওয়াকে (৭) আউট করেন শিবম দুবে।

টস জিতে এদিন ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান জিম্বাবোয়ে অধিনায়ক সিকন্দর রাজা। ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন অভিষেক শর্মা ও সঙ্জু স্যামসন। শুরু থেকেই মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন সঞ্জু।  বড় শট খেলতে গিয়ে উইকেট ছুড়ে দিয়ে আসেন তিনি। ১৫ বলে ২৪ রান করে ফেরেন। এর পরে অভিষেকের সঙ্গে জুটি বাঁধেন ঈশান কিশন। দুজনেই চালিয়ে খেলতে থাকেন। পাওয়ার প্লে শেষে ভারতের রান দাঁড়ায় এক উইকেট হারিয়ে ৮০। চলতি বিশ্বকাপে অফ ফর্মে থাকা টি টোয়েন্টির সেরা ব্যাটার অভিষেক টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দিয়ে ২৬ বলে অর্ধশতরান পূর্ণ করেন। জিম্বাবোয়ে অধিনায়ক সিকন্দর রাজার বলের বাউন্স বুঝতে ভুল করে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন ঈশান (৩৮)। ভেঙে যায় ৭২ রানের পার্টনারশিপ। এর পরে অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান অভিষেক। তবে বেশিক্ষণ থিতু হতে পারেননি। মাপোসার বলে ফিরে যান। আউটের আগে করে যান ৩০ বলে ৫৫।

অধিনায়ক সূর্যকুমার যাদব রণংদেহী মূর্তি ধারণ করে বেধড়ক পিটুনি দিতে থাকেন জিম্বাবোয়ের বোলারদের। ছক্কা হাঁকাতে গিয়ে তিনিও ফিরে যান (১২ বলে ৩৩)। ততক্ষণে দল অনেকটাই শক্ত ভিতের উপরে দাঁড়িয়ে গিয়েছে। পঞ্চম উইকেটে জুটি বেঁধে হার্দিক পাণ্ড্য ও তিলক বর্মা ১৬.৪ ওভারেই দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। ২০০ রানের গণ্ডি পার হওয়ার পরেই হার্দিক ও তিলক খুনে মেজাজে ব্যাটিং করতে থাকেন। ১৯তম ওভারে রিচার্জ নাগারাভার এক ওভারে বিশাল দুই ছক্কা হাঁকান তিলক বর্মা। ওই ওভারে সংগ্রহ হয় ২০ রান। শেষ পর্যন্ত রানে শেষ হয় ভারতের ইনিংস। হার্দিক পাণ্ড্য ২৩ বলে ৫০ এবং তিলক বর্মা ১৬ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন।

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার