রাঁচি টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতে নিল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি : রাঁচি টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতে নিল ভারত। অর্ধশতরান করে ভারতকে জয়ে পথে এগিয়ে দিলেন রোহিত শর্মা। তবে শেষ কাজটা করতে পারেনি। শেষপর্যন্ত ভারতকে জয়ের দোড়গোড়ায় পৌঁছে দিলেন শুভমন গিল ও ধ্রুব জুরেল। পাঁচ উইকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে জিতল টিম ইন্ডিয়া।

রবিবার ১৯২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়েই ৪০ রান করে ফেলে ভারত। এদিন ১৫২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে বড় রানের পার্টনারশিপ গড়ে তোলেন রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। ভারতের ৮৪ রানের মাথায় রুটের বলে আউট হয়ে যান যশস্বী। যশস্বী আউট হয়ে যাওয়ার পর অবশ্য বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারলেন না রোহিত শর্মা। ব্যক্তিগত ৫৫ রানের মাথায় দলকে একশো রানের দোড়গোড়ায় নিয়ে এসে আউট হয়ে গেলেন রোহিত। এরপরই ফের ধাক্কা খেল ভারত। নিজেকে ফের মেলে ধরতে ব্যর্থ হলেন রজত পাতিদার। তারপর শুভমন গিল ও রবীন্দ্র জাদেজার জুটি সফল হয়নি। মাত্র ৪ রানের মাথায় রবীন্দ্র জাদেজাকে সাজঘরে পাঠায় শোয়েব বসির। এরপরই শূন্য রানে সরফরাজ খানকে আউট করেন বসির। সরফরাজের আউটের পর ধ্রুব জুরেল জুটি বাঁধেন শুভমন গিলের সঙ্গে ও ভারতকে জয়ের লক্ষ্যে নিয়ে যান। প্রথম ইনিংসে যেমন জুরেল ভারতকে সম্মানজনক জায়গায় পৌঁছে দিয়েছিলেন, সেই একই পারফরমেন্স করতে দেখা গিয়েছে জুরেলকে।

এর আগে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস ১৪৫ রানে শেষ হয়ে যায়। রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদবের সামনে দাঁড়াতে পারেননি ইংল্যান্ডের কোনও ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ভারতের সামনে ১৯২ রানের লক্ষ্যমাত্রা রাখে ইংল্যান্ড। শুরু থেকেই লক্ষ্য স্থির রেখেই ব্যাট করতে শুরু করে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল ও শুভমন গিলরা। শেষ পর্যন্ত অর্ধশতরান করেই ভারতকে জয় এনে দিলেন গিল। উল্লেখ্য, রাঁচি টেস্ট শুরুর আগে পাঁচ ম্যাচের সিরিজে ২-১-এ এগিয়ে ছিল ভারত। শেষ পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে নিল ভারত।

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক