অবশেষে জয়ের দেখা পেল ভারত, সেমির আশা জিইয়ে রাখলেন কোহলিরা

অবশেষে টি-২০ বিশ্বকাপে জয়ের মুখ দেখল ভারতীয় দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে টি-২০ বিশ্বকাপে জয়ের মুখ দেখল ভারতীয় দল। টানা দুই ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে উঠল মেন ইন ব্লু। আবুধাবিতে আফগানিস্তানকে ৬৬ রানে উড়িয়ে দিল তারা। সেই সঙ্গে সেমিফাইনালের আশা জিইয়ে রাখল বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি।

পাকিস্তান এবং নিউজিল্যান্ডের কাছে পরাজয়ের পর রীতিমতো কোণঠাসা হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। ফলে একটা জয় তাদের জন্য খুবই দরকার ছিল। আর আফগানদের বিরুদ্ধে ব্যাট ও বল উভয় ক্ষেত্রেই জ্বলে উঠলেন ভারতীয় ক্রিকেটাররা। দাপটের সঙ্গে নবি, রশিদদের উড়িয়ে দিলেন রোহিত বুমরাহরা। যেটা আগামী দুই ম্যাচে তাদের আরও আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করছে ক্রিকেটমহল।

টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক নবি। তাঁর সেই সিদ্ধান্ত একেবারেই কার্যকারী হয়ে ওঠেনি। ব্যাটিংয়ের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় ভারতের দুই ওপেনার রোহিত শর্মা (৭৪) এবং কে এল রাহুলকে (৬৯)। দু’জন মিলে বড় রানের ভিত গড়তে থাকে। মোট ১৪০ রানের পার্টনারশিপ করেন তাঁরা।

এরপর বাকি কাজটা সারেন হার্দিক পান্ডিয়া (৩৫) এবং ঋষভ পন্থ (২৭)। দু’জনেই রীতিমতো ঝড়ো ব্যাটিং করেন। যার ফলে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২১০ রান তোলে মেন ইন ব্লু।

জবাবে ব্যাট করতে নেমে সমস্যায় পড়ে আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৪৪ রান তোলে নবি অ্যান্ড কোম্পানি।    

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি