বিধ্বংসী শতরানে ৫ বিশ্বরেকর্ড অভিষেক শর্মার,ওয়াংখেড়েতে আর কী কী কীর্তি গড়লেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-২০ ম্যাচে মুম্বইতে বিধ্বংসী ব্যাটিং করেন ভারতীয় দলের তরুণ ওপেনার অভিষেক শর্মা। সঙ্গে গড়লেন ৫টি বড় রেকর্ড। ওয়াংখেড়েতে শতরান করেছেন অভিষেক শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৫ রানের ইনিংস খেলেছেন তিনি। এই ইনিংসে ছ’টি নজির গড়েছেন তিনি। ভেঙে দিয়েছেন শুভমন-রোহিতদের রেকর্ড।

ইতিমধ্যেই অভিষেক শর্মাকে যুবরাজ সিংয়ের সঙ্গেও তুলনা করছেন অনেকে। ভারতীয় ব্যাটারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ রান করেছেন অভিষেক।তিনি করেছেন ১৩৫ রান। এর আগে ২০২৩ সালে অহমদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ১২৬ রানের ইনিংস খেলেছিলেন শুভমন গিল। সেই রেকর্ডও তুড়ি মেরে ভেঙে দিয়েছেন অভিষেক। শুধু তাই নয়, ওয়াংখেড়েতে ১৩টি ছক্কা মেরেছেন অভিষেক। এর আগে ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০টি ছক্কা মেরেছিলেন রোহিত শর্মা। সেই রেকর্ড ভেঙেছেন ভারতের বাঁহাতি এই ওপেনার।

ইংল্যান্ডের বিরুদ্ধে পাওয়ার প্লে-র মধ্যেই ৫৮ রান করেছেন অভিষেক। এর আগে ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাওয়ার প্লে-তে ৫৩ রান করেছিলেন যশস্বী জয়সওয়াল। সেই রেকর্ড ভেঙেছেন অভিষেক। এছাড়াও অভিষেক শর্মা নিজের ব্যক্তিগত শতরান পূরণ করেন দলের ইনিংসে ১০.১ ওভারে। যা দলীয় ইনিংসে ভারতীয়দের মধ্যে সবথেকে দ্রুত শতরান।

এর আগে ২০২৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে ৭.১ ওভারে ১০০ রান পার করেছিল ভারত। সেই রেকর্ড এই ম্যাচে ভেঙে গিয়েছে। আর তা হয়েছে অভিষেকের ব্যাটেই। ভারতীয় ব্যাটারদের মধ্যে সকলকে ছাপিয়ে গেলেন অভিষেক শর্মা। কারণ এটিই যে কোনও ভারতীয় ব্যাটরের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ স্কোর।

বারুইপুরে প্রভাস মণ্ডলের এনকাউন্টার কাণ্ডের তদন্তে সিআইডি

বিশ্বকাপে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন আর্জেন্টাইন তারকাসহ ১৮ ফুটবলার, জানুন কারণ

নদীতে ভাসছে ৩০০০ গ্যাস সিলিন্ডার! ভাইরাল ভিডিও দেখে চক্ষুচড়কগাছ নেটনাগরিকদের

দিঘায় সমুদ্রে নামতে পারবেন না পর্যটকরা! জারি নিষেধাজ্ঞা

বিতর্ক পেরিয়ে মা হয়েছেন অভিনেত্রী সুস্মিতা, ছেলে হল না মেয়ে? নাম কী রাখলেন?

মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরই বারুইপুরের পর সূর্যপুরে নিরাপত্তা বাড়াতে বসছে নতুন পুলিশ ফাঁড়ি

‘DM আঙ্কেল, বিদ্যুৎ নেই পড়াশুনো করতে পারছি না’, সেনাকর্মীর মেয়ের আর্জিতে নড়েচড়ে বসল প্রশাসন

ফোনে হয়েছে কথা দুই তারকার, ক্লোসাকে বিশেষ উপহার দেবেন মেসি

ইরানের চাবাহার বন্দরে বড়সড় হামলা চালাল মার্কিন সেনা

আজ থেকে ফের আবহাওয়ার মেগা বদল, কলকাতা সহ জেলায় জেলায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি

বারুইপুর কাণ্ডে রাতভর পুলিশি অভিযানে গ্রেফতার আরও ২২ ‘অতৃপ্ত আত্মা’

আমেরিকায় স্ত্রীকে হত্যা করে ভারতে থাকা প্রেমিকার কাছে ছবি পাঠালেন ভারতীয় প্রযুক্তিবিদ

পরপর ৪ বার ভূমিকম্পে কাঁপল মহারাষ্ট্র, আতঙ্কে বাসিন্দারা

সেবকে ধস নেমে বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক, সিকিম ও কালিম্পং রুটে যান চলাচল বন্ধ