ইংল্যান্ডের সেরা বোলারকে টেক্কা দিতে কোন পরিকল্পনা করেছিলেন তিলক ?

Share:

নিজস্ব প্রতিনিধি : তিলক বর্মা টি২০ আন্তর্জাতিকে টানা চারটি ইনিংসে জিতে আসছেন। যার মধ্যে দুটি শতরান, একটি অর্ধশতরান।সকলেই বাহবা দিচ্ছেন তিলকের এই বিধ্বংসী টি টোয়েন্টি ফর্ম দেখে।আর্চারের বিরুদ্ধে উইকেটের পিছনে একের পর এক বড় শট খেলেছেন তিলক।এই সব শটের প্রস্তুতি তিনি সেরে রেখেছিলেন বলে জানিয়েছেন তিলক।

এই নিয়ে ভারতীয় ব্যাটার জানান, ‘আমি বাকিদের জন্য কাজটা সহজ করে দিতে চেয়েছিলাম।তাই নিজের উপর ভরসা রেখে সুযোগ নিয়েছিলাম।আর্চারের বিরুদ্ধে যে সব শট খেলেছি তার প্রস্তুতি নেটে সেরেছি। মানসিক ভাবে আমি তৈরি ছিলাম। তাই কাজটা হয়ত আরও সহজ হয়েছে।’

কেন ইংল্যান্ডের সেরা বোলারের বিরুদ্ধে বড় শট খেলার পরিকল্পনা করেছিলেন তিলক ? সেই কারণও জানালেন ভারতীয় ব্যাটার। ম্যাচ শেষে তিলক জানান, ‘আমি ওদের সেরা বোলারকে নিশানা করেছিলাম। যদি আপনি সেরাকে চাপে ফেলে দেন, তা হলে বাকিরাও চাপে পড়ে। তাই অপর প্রান্তে যখন উইকেট পড়ছিল, তখন আমি ওদের সেরা বোলারকে নিশানা করেছিলাম।’

আত্মবিশ্বাস নিয়ে তিলক জানান ‘আমি নিজেকে বলেছিলাম, শেষ পর্যন্ত টিকে থাকব। ম্যাচ শেষ করে আসতে চেয়েছি। গম্ভীর স্যরের সঙ্গে গত ম্যাচে আমার কথা হয়েছিল। গম্ভীর স্যার এই ম্যাচে আমাকে সেরাটই করে দেখাতে বলল। সেটা মাথায় রেখেই খেলেছি।’

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ