এই মুহূর্তে




‘সুযোগ পেয়েও আমরা কাজে লাগাতে পারিনি’, হেরে গিয়ে আক্ষেপ পন্থের

নিজস্ব প্রতিনিধি: ইডেনের পিচে ১২৪ রান তাড়া করে জিততে পারেনি ভারত। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে কার্যত কোমর ভেঙে গিয়েছিল ভারতের। ৯৩ রানে গুটিয়ে যায় ওয়াশিংটর সুন্দরদের দ্বিতীয় ইনিংস। ম্যাচের পর ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক পন্থ স্বীকার করে নিলেন যে ম্যাচ হারার পর কোনও অজুহাত তারা দিতে চান না। নিজের দোষেই হেরে গিয়েছেন তারা। এই ম্যাচে চাপ সামলাতে পারেননি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে পন্থ বলেন, “এরকম একটা ম্যাচের পর কিছু বলার থাকে না। আমাদের এই রান তাড়া করা উচিত ছিল। চাপ ক্রমশ বেড়েই যাচ্ছিল। একের পর এক সুযোগ পেয়েও আমরা কাজে লাগাতে পারিনি। পিচ থেকে বোলারেরা সাহায্য পেয়েছে।”

ইডেন টেস্টে হারলেও গুয়াহাটি থেকে ভারতীয় দল যে শক্তিশালী হয়ে ফিরবেন তাও এদিন জানিয়ে দিয়েছেন পন্থ। বলেছেন, ” এই পিচে ১২০ রান তোলা একটু কঠিন ছিল ঠিকই, তবুও আমরা বলছি আমাদের এই চাপ সামলে সুযোগ কাজে লাগানো উচিত ছিল। কোথায় কোথায় উন্নতি করতে হবে সেটা নিয়ে এখনও ভাবার সুযোগ পায়নি। তবে নিশ্চিতভাবে বলতে পারি শক্তিশালী হয়ে ফিরে আসব।”

ভারতের হারের নেপথ্যে রয়েছে অষ্টম উইকেটে টেম্বা বাভুমা এবং করবিন বসের জুটি। তারা ৪৪ রান যোগ করেছিলেন। আর এই রানই ভারতের কাছে হয়ে দাঁড়িয়েছিল বিশাল বড় প্রাচীর। এই কথাও মেনে নিয়েছেন ঋষভ পন্থ। তিনি বলেন, “সকালে টিম্বা এবং বস একটা দারুণ জুটি তৈরি করেছিল। ওই জুটিই শেষ পর্যন্ত আমাদের হারিয়ে দিয়েছে।”

ম্যাচের দ্বিতীয় দিনের শেষে ৯১ রানে ৭ উইকেট হারিয়ে জয়ের আশা প্রায় ছেড়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ভারত ভেবেছিল প্রথম ঘন্টাতেই দকশিণ আফ্রিকার বাকি তিনটি উইকেট ফেলে ম্যাচ জিতে নেবে। কিন্তু স্বপ্ন রয়ে যায় অধরা। দেখা গেল স্বপ্ন আর বাস্তবে অমিল প্রচুর। প্রোটিয়াদের হয়ে লড়াই করে বাভুমা প্রায় একার হাতে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৫০ পার করিয়ে দিলেন। ১৩৬ বল খেলে বাবা-মা অপরাজিত থাকলেন ৫৫ রানে। ৪ মেরেছেন মাত্র চারটি। বোঝাই যাচ্ছে তিনি খুব ঠান্ডা মাথায় ধীরে সুস্থ খেলেছেন। কোনও রকম তাড়াহুড়ো করে ঝুঁকি নেননি।

ম্যাচ জেতার জন্য ভারতকে ১২৪ রান তাড়া করতে হত। কিন্তু এই সামান্য রানও দুরূহ হয়ে দাঁড়ায়। ভারতের কাছে মাত্র ৯৩ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। একমাত্র ওয়াশিংটন সুন্দর ৯২ বলে ৩১ রান করেন। তাছাড়া আর কেউই আজ বলার মতন রান পাননি। চাপের মুখে অক্ষর প্যাটেল ১৭ বলে ২৬ রান করেন। তবে তিনিও খুব বেশি দূর টেনে নিয়ে যেতে পারেননি।

সপ্তাহের শেষ তিন দিনে ভারতের প্রতিটি ক্রিকেটে প্রেমী যে আশা নিয়ে টেলিভিশনের সামনে বা গ্যালারিতে বসেছিলেন তাদের সকল আশা অপূর্ণ রয়ে গিয়েছে। গুয়াহাটিতে যদি ভারত ম্যাচ জেতেও তাহলেও সিরিজ জয় আর হবে না। ভারত জিতলে ড্র হবে সবে সাউথ আফ্রিকা ভারত টেস্ট সিরিজ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হায়দরাবাদে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফুটবল খেললেন মেসি, ছবি তুললেন রাহুল গান্ধির সঙ্গে

তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মেসির, মাঠে হাজির রাহুল গান্ধিও

বিশ্বকাপের টিকিট বিক্রির পোস্টারে নেই পাক অধিনায়ক, জয় শাহের আইসিসি’র উপরে খাপ্পা পিসিবি

আড়াই লাখ টাকার পোষা ম্যাকাওকে বাঁচানোর চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ব্যবসায়ীর, কী করল পাখি?‌

কলকাতায় শাহরুখ তুললেন সেলফি, রবিবার মুম্বইতে মেসির সঙ্গে দেখা করবেন করিনা

মেসির অনুষ্ঠান ভণ্ডুল হওয়ার জের, ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়তে চলেছে যুবভারতী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ