শিখর-ভানুকার ঝোড়ো ব্যাটিং, কলকাতাকে ১৯২ রানের টার্গেট দিল পঞ্জাব

টসে জিতে পঞ্জাবকে ব্যাট করতে পাঠান কেকেআর অধিনায়ক নীতীশ রানা।

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের হতশ্রী বোলিংয়ের কঙ্কালসার চেহারা প্রকট হয়ে পড়ল। আর তার ফায়দা তুলল পঞ্জাব সুপার কিংসের ব্যাটাররা। অধিনায়ক শিখর ধাওয়ান আর ভানুকা রাজাপক্ষের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে প্রথমে ব্যাট করে ২০ ওভারে পাঁচ উইকেটে ১৯১ রান তুলল পঞ্জাব। অর্থা‍ৎ জয়ের জন্য কেকেআরের চাই ১৯২ রান।   

শনিবার বিকেলে টসে জিতে প্রথমে পঞ্জাবকে ব্যাট করতে পাঠান কলকাতার অধিনায়ক নীতীশ রানা। শুরু থেকেই ধুন্ধুমার ব্যাটিং করতে শুরু করে দেন পঞ্জাবের দুই ওপেনার প্রভসিমরণ সিংহ ও অধিনায়ক শিখর ধাওয়ান। টিম সাউদির লেগ স্টাম্পের বাইরের বলে ব্যাট লাগিয়ে উইকেটরক্ষক গুরবাজের হাতে ক্যাচ তুলে বিদায় নেন প্রভসিমরণ (১২ বলে ২৩)। এর পরেই জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান ধাওয়ান ও লঙ্কান ব্যাটার ভানুকা রাজাপক্ষে। কার্যত কেকেআরের বোলারদের নির্দয়ভাবে মারতে থাকেন রাজাপক্ষে। ৩০ বলে ৫০ রান করলেন। অবশ্য অর্ধশতরান পূরণের পরেই ছক্কা হাঁকাতে গিয়ে উমেশ যাদবের বলে আউট হন তিনি (৩২ বলে ৫০ রান)। পঞ্জাব উইকেট রক্ষক জিতেশ শর্মা ক্রিজে এসেই হাত খুলে মারতে শুরু করেন। ১১ বলে ২১ রান করে সাউদির বলে সাজঘরে ফেরেন তিনি।

সামান্য বাদে সাজঘরে ফেরেন শিখর ধাওয়ান। ২৯ বলে ৪০ রান করে  বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হন পঞ্জাবের অধিনায়ক। পঞ্চম উইকেটে জুটি বেঁধে সাম কুরান ও সিকান্দার রাজা দলকে দেড়শো রানের গণ্ডি পার করে দেন। সুনীল নারানের বলে কেকেআর অধিনায়কের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন রাজা (১৩ বলে ১৬)। এর পরে সাম কুরান ও শাহরুখ খান ১৩ বলে ২৩ রান যোগ করে দলকে বড় রানের ওপরে দাঁড় করান। কেকেআরের পক্ষে দুটি উইকেট নিয়েছেন টিম সাউদি। যদিও চার ওভারে তিনি দিয়েছেন ৫৪ রান।  

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

পুলিশের প্রিজন ভ্যানের ধাক্কায় সাইকেল থেকে পড়ে মৃত্যু ৪ বছরের স্কুল পড়ুয়ার

বিজেপি নেতার বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র নিয়ে রেকি! গ্রেফতার যুবক, তদন্তে পুলিশ

ব্যান্ডেলে ট্রাফিক ব্লক, কাজ হবে মেরামতির, রবিবার বাতিল একাধিক লোকাল ট্রেন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

ঘরের মেঝেতে পড়ে বৃদ্ধ দম্পতির রক্তাক্ত দেহ! খুনের অভিযোগ মেয়ের, ধোঁয়াশায় পুলিশ

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর