IPL 2023: লখনউকে ১৫৪ রানে বেঁধে রাখল রাজস্থান

লখনউয়ের পক্ষে সর্বোচ্চ রান করেন কাইল মেয়র্স (৫১)।

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: শুরুটা ভালো করেও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বড় রানের ইনিংস দাঁড় করাতে পারল না লখনউ সুপার জায়ান্টস। বুধবার রাতে সোয়াই মান সিং স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৫৪ রান তুলল লোকেশ রাহুলরা। শেষ ওভারে তিন-তিনটি উইকেট হারাতে হয় লখনউকে। রাজস্থানের পক্ষে রবিচন্দ্রন অশ্বিন ২৩ রানে দুই উইকেট নিয়েছেন।

এদিন টসে জিতে প্রথমে লখনউকে ব্যাট করতে পাঠান রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসান। কিন্তু তাঁর ওই সিদ্ধান্তের ফায়দা তুলতে পারেননি রাজস্থানের বোলাররা। প্রথম থেকেই দেখেশুনে ঠাণ্ডা মাথায় খেলতে থাকেন লোকেশ রাহুল ও কাইল মেয়র্স। প্রথম উইকেটে জুটি বেঁধে দুজনে ৮২ রান সংগ্রহ করেন। একাদশ ওভারে এসে জুটি ভেঙ্গে দলকে ব্রেক থ্রু এনে দেন জেসন হোল্ডার। ৩২ বলে ৩৯ রান করে ফেরেন রাহুল। দলীয় স্কোরবোর্ডে তিন রান যোগ হতে না হতে আয়ুষ বাদানিকে (১) ফেরান ট্রেন্ট বোল্ট। খানিকবাদে দীপক হুদাকে (২) ফিরিয়ে ফের লখনউকে ধাক্কা দেন রাজস্থানের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

একা কুম্ভ হয়ে লড়াই চালানো কাইল মেয়র্স ৪০ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন। চলতি আইপিএলে এ নিয়ে তিনবার অর্ধশতরান করলেন ক্যারিবীয় ব্যাটার। কিন্তু অর্ধশতরান পূর্ণ হওয়ার পরে বেশিক্ষণ ক্রিজে টিঁকতে পারেননি মেয়র্স। অশ্বিনের শিকার হন তিনি (৪২ বলে ৫১)। দ্রুত চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় লখনউ সুপার জায়ান্টস। পঞ্চম উইকেটে জুটি বেঁধে বিপদ সামলানোর চেষ্টা করেন নিকোলাস পুরান ও মার্কাস স্টোইনিস। ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে সন্দীপ শর্মার শিকার হয়ে সাজঘরে ফেরেন স্টোইনিস (১৬ বলে ২১)। এক বল বাদে ফিরে যান পুরানও (২০ বলে ২৯)। শেষ বলে রান নিতে গিয়ে আউট হন যুধবীর সিং। ক্রুনাল পাণ্ড্য চার রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে লখনউ।

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির