বিধ্বংসী মেয়র্স-স্টোইনিস-পুরান, পঞ্জাবের বিরুদ্ধে রানের পাহাড়ে লখনউ

লখনউয়ের পক্ষে মার্কাস স্টোইনিস ৪০ বলে ৭২ রান করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, মোহালি: পয়সা উসুল হলো শুক্রবার রাতে মোহালি স্টেডিয়ামে আইপিএলের পঞ্জাব বনাম লখনউয়ের খেলা দেখতে হাজির দর্শকদের। খুনি মেজাজে পঞ্জাবের বোলারদের পিটিয়ে ছাতু করলেন কাইল মেয়র্স, মার্কাস স্টোইনিস আত নিকোলাস পুরানরা। এই ত্রয়ীর বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে পঞ্জাবের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল লখনউ। ২০ ওভারে পাঁচ উইকেটে ২৫৭ রান তুলল কে এল রাহুলের দল। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান।

টসে জিতে এদিন লখনউকে ব্যাটিংয়ে পাঠান চোট সারিয়ে দলে ফেরা পঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান। আর শুরু থেকেই মাঠে রানের ফুলঝুড়ি ছোটাতে থাকেন লখনউয়ের ব্যাটাররা। বিশেষ করে কাইল মেয়র্স রুদ্রমূর্তি ধারণ করেন। ৯ বলে ১২ রান করে কাগিসো রাবাডার বলে সাজঘরে ফিরে গিয়েছিলেন লখনউ অধিনায়ক লোকেশ রাহুল। তার পরেই আয়ুশ বাদানি ও কাইল মেয়র্স তাণ্ডব শুরু করেন। ২৪ বলে ৫৪ রান করা বিধ্বংসী  মেয়র্সকে ফেরান রাবাডা। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ থাকেনি। বাদানিকে সঙ্গে নিয়ে চার আর ছক্কার ফুলঝুড়ি ছোটাতে থাকেন মার্কাস স্টোইনিস। ২৬ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন। ৪৬ বলে ৮৯ রান যোগ করেন দুজনে। ২৪ বলে ৪৩ রান করা বাদানিকে ফেরান লিয়াম লিভিংস্টোন।

বাদানি ফিরতেই জুটি বাঁধেন স্টোইনিস ও নিকোলাস পুরান। আর দুজনেই খুনি মেজাজে ব্যাট করতে থাকেন। লখনউয়ের দুই ব্যাটারের তাণ্ডবের মুখে লাইন ও লেংথ হারিয়ে ফেলেন পঞ্জাবের বোলাররা। ২৯ বলে ৭৬ রান যোগ করেন দুজনে। ১৯তম ওভারে বল করতে এসে স্টোইনিসকে থামান সাম কুরান। ততক্ষণে ৪০ বলে ৭২ রানের বিধ্বংসী ইনিংস খেলে ফেলেছেন লখনউয়ের ব্যাটার। শেষ ওভারের চতুর্থ বলে নিকোলাস পুরানকে আউট করেন আরশদীপ সিং। সাজঘরে ফেরার আগে একটি ছয় ও সাতটি চারের সাহায্যে ১৯ বলে ৪৫ রান করেন পুরান। শেষ পর্যন্ত ২০ ওভারে ২৫৭ রান তোলে লখনউ। দীপক হুদা (৬ বলে ১১) ও ক্রুনাল পাণ্ড্য (২ বলে ৫) অপরাজিত থাকেন। পঞ্জাবের পক্ষে সর্বাধিক উইকেট নেওয়া কাগিসো রাবাডা চার ওভারে খরচ করেছেন ৫২ রান।

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

সুস্থ থাকতে শীতের ডায়েটে রাখুন এই ৭টি মরসুমি ফল

তেলঙ্গানার পর এবার ছত্তীসগড়! জেলের পাঁচিল টপকে পালাল ৪ বন্দি

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

আজ কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রিচার্জ শেষ হলেই বন্ধ হবে ইনকামিং কল? জেনে নিন জিও-র সেরা প্ল্যান

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৬, আহত ২০

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা