IPL-2023: চার ইনিংসে শূণ্য রান করে নজির বাটলারের

Share:

নিজস্ব প্রতিনিধি: জস বাটলার। ব্রিটিশ এই ক্রিকেটার চলতি বছরের আইপিএল-এ রাজস্থান রয়্যাল দলের অন্যতম সেরা ব্যাটার। কিন্তু এই আইপিএল-এর আসরেই পর পর দুটি ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে একই বল খেলে শূণ্য রানে প্যাভেলিয়নে ফিরলেন বাটলার।

রাজস্থান দলের এই ব্যাটার যে কেবলমাত্র বেঙ্গালুরুর বিপক্ষে দুটি ম্যাচেই কোনও রান করে আউট হয়েছেন তা নয়। এর আগেও গুজরাট এবং নাইটদের বিরুদ্ধে শূণ্য রানে ফিরতে হয়েছে বাটলারকে। অর্থাৎ চলতি আইপিএল-এ মোট চারবার কোনও রান না করেই প্যাভেলিয়নে ফিরলেন বাটলার। ক্রিকেটের এই মেগা ইভেন্টে চারবার কোনও ক্রিকেটারের শূণ্য রানে আউট হওয়াটাই এখন অবধি সর্বোচ্চ রেকর্ড।

তবে এই তালিকায় শুধু বাটলার নন, রয়েছেন আরও অনেক ক্রিকেটারই। সেই সংখ্যাটা হল ছয়। যার মধ্যে রয়েছেন আর এক ব্রিটিশ ক্রিকেটার ইয়ান মর্গ্যানও। উল্লেখ্য, ব্রিটিশ বিশ্বকাপজয়ী অধিনায়ক ২০২১ সালে নাইটদের হয়ে খেলার সময় বাটলারের মতো চার ইনিংসে কোনও রান পাননি। এই তালিকায় আছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার নিকোলাস পুরাণও। তবে বিদেশিদের মধ্যে এইরকম নজির প্রথম গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হার্সেল গিবস। ২০০৯ সালে দিল্লির হয়ে এই রেকর্ড গড়ে ইতিহাসে নাম তোলেন তিনি।

ভারতীয়দের এই নজির রয়েছে মিথুন মানহাস ২০১১ সালের আইপিএল-এ পুণে ওয়ারিয়র্সের হয়ে, পরের বছর একই দলের হয়ে এই রেকর্ড গড়েছিলেন মণীশ পাণ্ডে। তালিকায় রয়েছেন শিখর ধাওয়ানও। যিনি ২০২০ সালে দিল্লির হয়ে খেলার সময় এই নজির গড়েছিলেন।

বাটলারের আগে টি-টোয়েন্টি ক্রিকেটে পাঁচ ইনিংসে শূণ্য রানের রেকর্ড গড়েছেন দুই ক্রিকেটার মুজিব-উর-রহমান ও নাদিফ চৌধুরি। এখন দেখার চলতি আইপিএল-এ বাটলার এঁদের রেকর্ড স্পর্শ করতে পারেন কি না।

ছাত্র বিক্ষোভের সময় ধর্মতলায় তাণ্ডবের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৪

‘ককরোচ জনতা পার্টিকে আরও দীর্ঘ পথ যেতে হবে’, ভিডিও বার্তা অভিজিতের

‘পিওকে ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা নয়’, কার্গিল দিবসে স্পষ্ট বার্তা রাজনাথের

বিশ্বকাপের হারের পর প্রথমবার প্রকাশ্যে এলেন মেসি, কোথায় দেখা গেল?

সবুজসাথী’র নাম বদলে হচ্ছে সারথি, নীলের বদলে গেরুয়া সাইকেল পাবেন পড়ুয়ারা

শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর

সাগরে গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির জেরে ভাসবে গোটা বাংলা

১৩৬-তম মন কী বাত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার