আইপিএল না পাক-সফর: সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলের ওপর ছাড়ল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড

ঘোষণা বোর্ড সিইও ডেভিড হোয়াইটের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ধরাবাঁধা একদিনের ম্যাচ বা টি-টোয়েন্টির থেকেও আইপিএলের জনপ্রিয়তা যে তুঙ্গে তা নিয়ে কোনও সন্দেহ নেই। এক আইপিএল শেষ হতে না হতে পরবর্তী আইপিএল ঘিরে উত্তেজনার পারদ ইতোমধ্যে চড়তে শুরু করেছে। নিলামে কোটি কোটি টাকা কিনে নেওয়া হয় বিভিন্ন দেশের ক্রিকেটারদের। ফলে, ম্যাচপিছু তাদের রোজগার অনেকটাই বেশি।

এই পরিস্থিতিতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ব্যতক্রমী রাস্তায় হাঁটল। স্কোয়াড পাকিস্তান সফরে যাবে, না পরবর্তী আইপিএলে অংশ নেবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ক্রিকেটারদের ওপরেই ছেড়ে দিল বোর্ড । ক্রিকেট বোর্ডের সিইও ডেভিড হোয়াইট নিজেই জানিয়েছেন এই সিদ্ধান্তের কথা।

পাকিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ড খেলবে কয়েকটি টেস্ট ম্যাচ, একদিনের ম্যাচ। সেই সঙ্গে রয়েছে টি-টোয়েন্টি। খেলা হবে করাচি, লাহোর, মুলতান এবং রাওয়ালপিন্ডিতে। কয়েকদিন আগে বোর্ডের তরফ থেকে এই সফরসূচি ঘোষণা করা হয়েছে। সিরিজ দুই দফায়। এই দুই দফায় পাকিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ড খেলবে দুটি টেস্ট ম্যাচ, আটটি একদিনের ম্যাচ, পাঁচটি টি-টোয়েন্টি।

সফরের প্রথম দফা নিয়ে কোনও সমস্যা নেই। দ্বিতীয় দফা যখন শুরু হবে, সেই সময় শুরু হবে ২০২৩-য়ের আইপিএল। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, প্রথম দফার শুরু ২৭ ডিসেম্বর থেকে, চলবে পরবর্তী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত। প্রথম দফা শেষ হওয়ার পর নিউজিল্যান্ড শিবির দেশে ফিরে আসবে। খেলবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ শেষ হওয়ার পর তাদের আবার পাকিস্তান যাওয়ার কথা। একই সময়ে শুরু হবে পরবর্তী আইপিএল। সমস্যা সেখানেই। তাই, বোর্ড সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ক্রিকেটারদের ওপরেই ছেড়ে দিল।

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন