এই মুহূর্তে

৩১ মার্চ শুরু হচ্ছে IPL, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি গুজরাত- চেন্নাই

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: চলতি বছরের আইপিএলের ক্রীড়াসূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী ৩১ মার্চ শুরু হচ্ছে প্রতিযোগিতা। প্রথম দিনেই মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ান হার্দিক পাণ্ড্যর গুজরাত টাইটানস ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। পরের দিন অর্থা‍ৎ ১ এপ্রিল মাঠে নামবে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। তাদের প্রতিপক্ষ পঞ্জাব কিংস। ওইদিন অন্য ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। চলতি বছর আইপিএলের আসর বসবে ১২টি স্টেডিয়ামে। অংশগ্রহণকারী দলগুলির হোম গ্রাউন্ডের পাশাপাশি অসমের গুয়াহাটি ও হিমাচল প্রদেশের ধর্মশালা স্টেডিয়ামেও খেলা হবে।

বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছর আইপিএলে লিগ পর্যায়ে মোট ৭০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি দল ১৪টি করে ম্যাচ খেলবে। তার মধ্যে সাতটি হোম (ঘরের মাঠে) ও সাতটি অ্যাওয়ে ম্যাচ (প্রতিপক্ষের মাঠে) খেলতে হবে। অংশগ্রহণকারী ১০টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। এ গ্রুপে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, লখনউ সুপার জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটালস। আর বি গ্রুপে রয়েছে চেন্নাই সুপার কিংস, পঞ্জাব কিংস, গুজরাত টাইটানস, সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

কলকাতা নাইট রাইডার্স অভিযান শুরু করবে পঞ্জাব কিংসের বিরুদ্ধে। পয়লা এপ্রিল পঞ্জাবের মোহালিতে মুখোমুখি হবে দুই দল। ছয়ই এপ্রিল ইডেনে দ্বিতীয় ম্যাচে  রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে শাহরুখ খানের ছেলেরা। লিগ পর্যায়ের খেলা শেষ হবে ২১ মে। আর ২৮ মে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বসবে ফাইনালের আসর।  

Published by:

Share Link:

More Releted News:

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

মুম্বই শিবিরে দুঃসংবাদ! আগামী কয়েকটি ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রোহিত শর্মা

বুমরাহ-অক্ষর-কুলদীপের প্রশংসায় পঞ্চমুখ তারকা পাক ক্রিকেটার 

IPL-এ সুযোগ না পাওয়া খেলোয়াড়রাই PSL-এ খেলেন, পিসিবির সমালোচনায় সরব পাক ক্রিকেটার

মাত্র ৩২ বছরে অবসর নিলেন অলিম্পিক জয়ী ব্যাডমিন্টন তারকা, আবেগঘন পোস্টে যা লিখলেন…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ